News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরের সোনামুখীতে ডাম্পি স্টেশনের উদ্বোধন করলেন মন্ত্রী টিংকু রায়
Image

কৈলাসহরের সোনামুখীতে ডাম্পি স্টেশনের উদ্বোধন করলেন মন্ত্রী টিংকু রায়

 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷   ঊনকোটি জেলার কৈলা শহরের সোনামুখীতে আধুনিক ও উন্নতমানের ডাম্পিং স্টেশন উদ্বোধন করলেন মন্ত্রী টিংকু রায়৷  কৈলাশহরের পৌর পরিষদের উদ্যোগে শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে সোনামুখীতে আধুনিক ও উন্নতমানের ডাম্পিং স্টেশনের দ্বার উদঘাটন করেন মন্ত্রী  টিংকু রায়৷ যার ব্যায়  দেড় কোটি টাকা৷ এক বছরের মধ্যে এই ডাম্পিং স্টেশনের কাজ সম্পূর্ণ করায় মন্ত্রী দপ্তরের আধিকারিকদের ও  দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে ধন্যবাদ জানিয়েছেন৷  এখানে সার তৈরি করা হবে, প্লাস্টিক রিসাইকেলের ব্যবস্থা করা হবে এবং অন্যান্য বর্জ্য পদার্থকেও রিসাইকেলের ব্যবস্থা করা হবে৷তার জন্য এখানে যারা কাজ করবে তাদের অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার বিষয়ে মন্ত্রী সহানুভূতিশীল বলে জানিয়েছেন৷এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী  টিংকু রায়, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস  ,কৈলাশহর  পৌর পরিষদের চেয়ারপারসন শ্রীমতি চপলা রানী দেবরায় ,  কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে ,   মহকুমা শাসক প্রদীপ সরকার , গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান  নারায়ন সিনহা  প্রমুখ৷

Releated Posts

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top