News Flash

  • Home
  • দিনের খবর
  • নেপালে ভূমিধসে এক পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু
Image

নেপালে ভূমিধসে এক পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু

কাঠমান্ডু, ২৩ জুন (হি. স.) : নেপালে ভূমিধসে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ওখালধুঙ্গা জেলার চম্পাদেবী গ্রামীণ পৌরসভার গুরুংবস্তিতে ভূমিধসের কারণে দুর্ঘটনাটি ঘটে।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বাবা-মা, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুলিশ জানিয়েছে, ভূমিধসে চারটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আর তিনটি বাড়িতে বসবাসকারী লোকজন প্রাণ হারিয়েছে। উদ্ধার অভিযান চলছে।

অন্যদিকে গোর্খা জেলায় জিপ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। গোর্খা জেলা পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শহীদ লখন গ্রামীণ পৌরসভা এলাকায়। একটি বাগদান অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন কিছু ব্যক্তি। সেই সময় দুর্ঘটনাটি ঘটে।

Releated Posts

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top