News Flash

Image

একাধিক ট্র্যাক নবীকরণ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের

গুয়াহাটি, ১৮ জুন (হি.স.) : উপযুক্ত পরিস্থিতিতে রেলওয়ে ট্র্যাকের রক্ষণাবেক্ষণ এবং রেল যাত্রীদের সুরক্ষিত ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ২০২৩-এর মে মাসে একাধিক ট্র্যাক নবীকরণের কাজ গ্রহণ করা হয়েছে।

এক প্রেস বার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এই খবর দিয়ে জানান, ২০২৩-এর মে মাসের সময়সীমায় ১২.১০ ট্র্যাক কিলোমিটার থ্রু স্লিপার নবীকরণ এবং ১২.৫টি সমতুল্য সেটের থ্রু টার্নআউট নবীকরণ সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট মাসে ফ্লাশ বাট ওয়েল্ডিং পদ্ধতি ব্যবহার করে ৬৪৪টি রেল জয়েন্টের ওয়েল্ডিং করা হয়েছে এবং ০.৬০ লক্ষ কিউবিক মিটার ব্যালাস্ট রেলওয়ে ট্র্যাকে ঢালা হয়েছে। পাশাপাশি, এই সময়সীমার মধ্যে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়েতে বিভিন্ন ক্ষমতার ৬৬৬ সিগনালিং ব্যাটারি প্রতিস্থাপন করা হয়েছে। নিয়মিত বিরতিতে ট্র্যাকের রক্ষণাবেক্ষণ করার ফলে ট্রেনের মসৃণ পরিচালনা সম্ভব হয়েছে এবং যাত্রীদের উন্নতমানের ভ্রমণ অভিজ্ঞতাও প্রদান করা হচ্ছে।

এছাড়া তিনি জানান, ২০২৩-এর মে মাসে আল্ট্রা সোনিক ফ্ল ডিটেকশন (ইউএসএফডি) মেশিন দিয়ে ১৭০৭.৭৮ কিমি ট্র্যাক পরীক্ষা করা হয়েছে। ইউএসএফডি প্রযুক্তির দ্বারা ফাটলের মতো ত্রুটি শনাক্ত করা হয় এবং সুরক্ষার জন্য ত্রুটিযুক্ত রেল সরিয়ে ফেলা হয়।

রেলওয়ে ট্র্যাকের জন্য নিরাপত্তা ব্যবস্থার উপর বর্ধিত গুরুত্ব প্রদান করার ফলে গতি বৃদ্ধি ও উন্নত ভ্রমণ অভিজ্ঞতার পাশাপাশি ট্রেনের নিরাপদ চলাচলও সম্ভব হয়েছে বলে দাবি করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাং আসনে বিজেপির দখল বজায়, জয়ী দাওচিয়ের আই. ইমচেন

কোহিমা, ৪ মে: নাগাল্যান্ডের কোরিডাং বিধানসভা আসনের উপনির্বাচনে জয় ধরে রাখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শাসক পিপলস ডেমোক্রেটিক…

ByByNews Desk May 4, 2026

অসমে এনডিএ-র ‘ঐতিহাসিক জনাদেশ’ আসছে: বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়া

গুয়াহাটি, ৪ মে (আইএএনএস): অসমে এনডিএ জোটের ফলাফলকে “ঐতিহাসিক জনাদেশ” বলে উল্লেখ করে রাজ্য বিজেপি সভাপতি ও লোকসভা…

ByByNews Desk May 4, 2026

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top