News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মহাজনসম্পৰ্ক অভিযান : ডিব্ৰুগড় পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা- লাহোয়াল বিধানসভা এলাকার ১৪২ নম্বর বুথে দলীয় কর্মীদের সঙ্গে শুনলেন মন কি বাত
Image

মহাজনসম্পৰ্ক অভিযান : ডিব্ৰুগড় পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা- লাহোয়াল বিধানসভা এলাকার ১৪২ নম্বর বুথে দলীয় কর্মীদের সঙ্গে শুনলেন মন কি বাত

ডিব্ৰুগড় (অসম), ১৮ জুন (হি.স.) : অরুণাচল প্রদেশ থেকে অসমের ডিব্ৰুগড় পৌঁছেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজ রবিবার সকালে লাহোয়াল বিধানসভা এলাকার ১৪২ নম্বর বুথে দলীয় কর্মীদের সঙ্গে শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের নয় বছর পূর্তি উপলক্ষ্যে বিজেপির দেশব্যাপী মহাজনসংযোগ অভিযান চলছে। এরই অঙ্গ হিসেবে আজ শিবসাগর জেলার জাঁজিতে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে অরুণাচল প্রদেশ থেকে বিজেপির জাতীয় সভাপতি নাড্ডা এসেছেন। প্রসঙ্গত তিনদিনের কার্যসূচি নিয়ে উত্তর-পূর্বাঞ্চলে এসেছেন নাড্ডা।

আজ সকালে ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানবন্দরে জেপি নাড্ডাকে বিজেপি নেতারা উষ্ণ অভ্যর্থনা জানান। মোহনবাড়ি থেকে জেপি নাড্ডা সোজা চলে যান ডিব্রুগড় জেলার লাহোয়াল বিধানসভা কেন্দ্রের অধীন মোহনবাড়ি গ্রাম পঞ্চায়েত অডিটোরিয়ামে। সেখানে ১৪২ নম্বর বুথ কৰ্তৃক আয়োজিত প্রধানমন্ত্রীর ১০২-তম মন কি বাত অনুষ্ঠান শুনেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি, অসম সরকারের মন্ত্রী বিমল বরা, বিধায়ক প্রশান্ত ফুকন, জেলা বিজেপি সভাপতি জগদীশ রাজকোঁওর এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top