News Flash

  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীরের কাটরা এবং লেহতে ৪.১ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
Image

জম্মু ও কাশ্মীরের কাটরা এবং লেহতে ৪.১ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

শ্রীনগর, ১৮ জুন (হি. স.) জম্মু ও কাশ্মীরের কাটরায় আজ ভোর ৩টে ৫০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.১। এর কেন্দ্র কাটরায় ১১ কিলোমিটার গভীরে ছিল। ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে লাদাখের লেহতেও ভূমিকম্প অনুভূত হয়। উত্তর-পূর্ব লেহতে এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, ভূমিকম্পটি অনুভূত হয় রাত ২.১৬ মিনিট নাগাদ। কাটরা এবং উত্তর-পূর্ব লেহতে ভূমিকম্পে কোনও প্রাণ বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে শনিবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীর ও লাদাখে ভূমিকম্প অনুভূত হয়। লাদাখে ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.৫। ১০ মিনিট পরে, জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় রিখটার স্কেলে ৪.৪ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের দিক থেকে জম্মু ও কাশ্মীরকে অত্যন্ত স্পর্শকাতর বলে মনে করা হয়।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত সহযোগীর মা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top