News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে পর্যালোচনা বৈঠক করলেন মৎস্যমন্ত্রী
Image

ধর্মনগরে পর্যালোচনা বৈঠক করলেন মৎস্যমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগরে জেলাশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার পর্যালোচনা বৈঠক করলেন মৎস্য ,প্রাণিসম্পদ বিকাশ দপ্তর এবং তফসিলি জাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস৷  ধর্মনগর জেলাশাসকের কার্যালয়ে দুপুর ১২:৩০ নাগাদ মৎস্য, পশু এবং তপশিলি জাতি উন্নয়ন কল্যাণ দপ্তরের মন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় রিভিউ মিটিং৷ উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের  অধিকর্তা মুসলিম উদ্দিন আহমেদ এআরডিডি অধিকর্তা সহ উত্তর জেলার আটটি ব্লকের ৮ জন সমষ্টি উন্নয়ন আধিকারিক৷ তাছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক ,অতিরিক্ত জেলা শাসক, ধর্মনগর মহকুমা শাসক সহ অন্যান্যরা৷ তিনটি দপ্তরের সমস্ত আধিকারিকদের নিয়ে আলোচনায় বসেন মন্ত্রী৷ আগামী দিনে  কি কি কাজ করতে হবে সে সকল বিষয় নিয়ে তিনি কথা বলেন৷ যা কাজ বর্তমানে চলছে তা সঠিকভাবে সম্পূর্ণ করতে নির্দেশ দেন মন্ত্রী সুধাংশু দাস৷

Releated Posts

যুবরাজনগরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ, চাঞ্চল্য

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: শিশুদের জন্য নির্ধারিত মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগকে কেন্দ্র করে ধর্মনগর থানার অধীন যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের…

ByByReshmi Debnath Sep 8, 2026

সুস্থ ত্রিপুরা গঠনে ফিজিওথেরাপিস্টদের ভূমিকা অনস্বীকার্য: সাংসদ রাজীব ভট্টাচার্য

​আগরতলা, ৮ সেপ্টেম্বর: ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ উপলক্ষে আজ আগরতলা প্রেস ক্লাবে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Sep 8, 2026

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজনগরে রক্তদান ও বস্ত্রদান কর্মসূচি

আগরতলা, ৮ সেপ্টেম্বর: জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজনগর বাইতুল আমান জামে মসজিদ কমিটির উদ্যোগে রক্তদান ও বস্ত্রদান…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

ধলাই নদীর ভাঙনে নদীগর্ভে বহু কৃষিজমি, উদাসীনতার অভিযোগ জলসম্পদ দপ্তরের বিরুদ্ধে

আগরতলা, ৮ সেপ্টেম্বর: কমলপুর শহর সংলগ্ন ধলাই নদীর তীরে অবস্থিত হালহুলী দশমী ঘাট এলাকায় নদী ভাঙনের ফলে একের…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top