News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাইলাকান্দিতে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের বাড়ি থেকে উদ্ধার অন্তঃসত্ত্বা নাবালিকা
Image

হাইলাকান্দিতে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের বাড়ি থেকে উদ্ধার অন্তঃসত্ত্বা নাবালিকা

হাইলাকান্দি (অসম), ১৩ জুন (হি.স.) : হাইলাকান্দি জেলায় অবসরপ্রাপ্ত জনৈক পুলিশ অফিসারের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ছয় মাসের অন্তঃসত্ত্বা নাবালিকাকে।

জানা গেছে, অজ্ঞাত এক সূত্ৰে প্রাপ্ত খবরের ভিত্তিতে আজ মঙ্গলবার শিশু অধিকার দফতরের কর্তা এবং হাইলাকান্দি পুলিশের এক যৌথ এক দল হাইলাকান্দি জেলার ভিচিংচায় অবসরপ্রাপ্ত পুলিশকর্মী শুকুর আলি বড়ভুইয়াঁর বাড়িতে অভিযান চালিয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা নাবালিকাকে উদ্ধার করেছে। চিকিৎসা সহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অন্তঃসত্ত্বা নাবালিকাকে শিশু অধিকার এবং জেলা পুলিশ নিজেদের জিম্মায় নিয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত বছরের নভেম্বরে (২০২২) শোণিতপুর জেলার ঢেকিয়াজুলিতে আসাম পুলিশের সিআইডি কর্তারা ১৩ বছর বয়সি এক নাবালিকার মৃত্যুর ঘটনায় বরখাস্ত পুলিশ অফিসারকে গ্রেফতার করেছিল।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top