News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩ আহত আরও ২৫ জন
Image

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩ আহত আরও ২৫ জন

কিয়েভ, ১৩ জুন (হি.স.) : ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রাইভি রিহ-তে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার গভীর রাতের এই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহতের সংখ্যা কমপক্ষে ২৫। হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা ।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার গভীর রাতে পাঁচতলা অ্যাপার্টমেন্ট ব্লকসহ বেশ কয়েকটি বেসামরিক ভবনে হামলা চালানো হয়।

আঞ্চলিক গভর্নর সের্হি লিসাক বলেছেন, এর ফলে একটি পাঁচ তলা ভবন এখনও আগুনে আচ্ছন্ন। আশঙ্কা করা হচ্ছে- ধ্বংসস্তূপের নিচে আরও বেশি মানুষ আটকা পড়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, কেন্দ্রীয় শহর ক্রাইভি রিহ- প্রেসিডেন্ট জেলেনস্কির নিজ শহর। রাতে শহরটি ‘বিশাল’ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। বিমান হামলা একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ব্লকসহ বেশ কয়েকটি বেসামরিক ভবনে আঘাত করেছে। সতর্ক করে শহরটির মেয়র জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ আটকে থাকতে পারে।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪, নিখোঁজ প্রায় ৪ হাজার

কাঠমান্ডু, ২ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রাসুওয়া ও সংলগ্ন জেলাগুলিতে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,১১৪-তে…

ByByNews Desk Sep 2, 2026

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০৩, এখনও নিখোঁজ প্রায় ৪,০০০

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): গত সপ্তাহের ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গিয়েছে। বিভিন্ন জেলার নদীর তীরে…

ByByNews Desk Sep 1, 2026

সহিংসতা ও ভীতি বাড়তে থাকলে বাংলাদেশ থেকে হিন্দুদের দেশত্যাগ বাড়তে পারে: অধিকারকর্মী

ঢাকা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয়, হুমকি ও নিরাপত্তাহীনতা ক্রমশ বাড়ছে এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার ঘাটতির…

ByByNews Desk Sep 1, 2026

নেপালের ভয়াবহ বন্যায় মৃত বিদেশিদের দেহ শনাক্তকরণে নতুন নির্দেশিকা

কাঠমান্ডু, ১ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের রসুয়া জেলায় সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যায় মৃত বিদেশি নাগরিকদের দেহ শনাক্তকরণ এবং তাঁদের…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top