News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সোমবার করিমগঞ্জে “সুরক্ষিত শৈশব সোনালী অসম” বিষয়ক ৯০ দিবসীয় সচেতনতা অভিযানের সূচনা
Image

সোমবার করিমগঞ্জে “সুরক্ষিত শৈশব সোনালী অসম” বিষয়ক ৯০ দিবসীয় সচেতনতা অভিযানের সূচনা

করিমগঞ্জ (অসম) ১১ জুন (হি.স.) : করিমগঞ্জে সোমবার “সুরক্ষিত শৈশব সোনালী অসম” বিষয়ক শিশু সুরক্ষার ৯০ দিবসীয় সচেতনতা অভিযানের সূচনা করা হচ্ছে। করিমগঞ্জের জেলা শিশু সুরক্ষা আধিকারিক জানিয়েছেন, ১২ জুন,সোমবার সকাল ১০ টায় করিমগঞ্জ শহরের রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয় প্রেক্ষাগৃহে এই অভিযানের সূচনা করা হবে। করিমগঞ্জের জেলা শিশু সুরক্ষা ইউনিটের উদ্যোগে ও করিমগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় সমগ্র করিমগঞ্জ জেলা জুড়ে চলা ৯০ দিবসীয় এই সচেতনতা অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে শিশু পাচার, বাল্যবিবাহ, শিশু শ্রম, শিশু হেনস্থা ও শিশুদের অন্যান্য হেনস্থা ইত্যাদির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা। এতে সর্ব শ্রেণীর জনগণকে সক্রিয় সহযোগিতা করতে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top