News Flash

  • Home
  • দিনের খবর
  • রায়পুরের পিএনবি কমপ্লেক্সে ভয়াবহ আগুন, রেকর্ড ভস্মীভূত
Image

রায়পুরের পিএনবি কমপ্লেক্সে ভয়াবহ আগুন, রেকর্ড ভস্মীভূত

রায়পুর, ৯ জুন (হি.স.) : ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের মতিবাগ বানজারি চকে অবস্থিত লালগঙ্গা সিটি মার্টের পিএনবি কমপ্লেক্সে আগুন লেগে অনেক গুরুত্বপূর্ণ রেকর্ড ভস্মীভূত হয়ে গেছে। আগুনের কবলে পড়েছে এটিএমও। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ছয়-সাতটি দোকানও আগুন ছড়িয়ে পড়েছে। বাইরে পার্ক করা অনেক গাড়িও পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার ব্রিগেডের দল। কমপ্লেক্সের ওপরের তলায় কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফায়ার ব্রিগেডের দল আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। এটিএমের সামনেই রয়েছে একটি ই-ভেহিক্যাল শোরুম এবং তার উপরে রয়েছে ফাইন্যান্স কোম্পানিও। দমকল ও পুলিশ এই আগুন লাগার বিষয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top