News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘এআই নিয়ন্ত্রণ করবে সরকার’, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর
Image

‘এআই নিয়ন্ত্রণ করবে সরকার’, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর

নয়াদিল্লি, ৯ জুন (হি.স.) :কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল নাগরিকদের যাতে কোনও ক্ষতি করতে না পারে, তা নিশ্চিত করতে এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবে কেন্দ্র সরকার। শুক্রবার এমনটাই জানালেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে গত ৯ বছরে ভারত ডিজিটালাইজেশনের প্রেক্ষিতে কতদূর এগিয়েছে শুক্রবার সেই বিষয়ে একটি প্রেজেন্টেশন দেন রাজীব চন্দ্রশেখর। সেই উপস্থাপনার সময় রাজীব চন্দ্রশেখর বলেন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ডিজিটাল নাগরিকদের যাতে কোনও ক্ষতি করতে না পারে, সেই উদ্দেশ্যে এই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবে কেন্দ্র সরকার। তাঁর কথায়, ‘ইন্টারনেটে বিষাক্ত পরিস্থিতি এবং অপরাধ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ডিজিটাল নাগরিকদের ক্ষতি করার চেষ্টা আমরা সফল হতে দেব না।’ তিনি বলেন, ৮৫ কোটি ভারতীয় ইন্টারনেট ব্যবহার করে, ২০২৫ সালের মধ্যে যে সংখ্যাটা ১২০ কোটিতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
ইন্টারনেট থেকে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে অপরাধের সংখ্যা বাড়ছে। এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, ডক্সিংয়ের মতো অপরাধ বাড়ছে। আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়, কেন্দ্র এবং রাজ্য সরকারকে এই বিষয়ে কঠোরভাবে কাজ করতে হবে।

Releated Posts

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026

রাজৌরিতে এলওসি-র কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ, জেসিও-সহ আহত ৪ সেনাকর্মী

জম্মু, ১৬ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় মঙ্গলবার একটি দুর্ঘটনাজনিত ল্যান্ডমাইন বিস্ফোরণে…

ByByNews Desk Jun 16, 2026

শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত

রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top