News Flash

  • Home
  • খেলা
  • জে সি লীগ : ৪ শতাধিক স্কোর সত্বেও স্ফুলিঙ্গকে চ্যালেঞ্জ ছুড়ে দিলো জে সি সি
Image

জে সি লীগ : ৪ শতাধিক স্কোর সত্বেও স্ফুলিঙ্গকে চ্যালেঞ্জ ছুড়ে দিলো জে সি সি

স্ফুলিঙ্গ-‌৪২৪/‌৯

জে সি সি-‌১৯৪/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুন।।নিশ্চিত অমিমাংশিত হওয়ার পথে স্ফুলিঙ্গ-‌ জে সি সি ম্যাচ। প্রথম ইনিংসে কোনো দল এগিয়ে যেতে পারে শেষ দিনে তাই এখন দেখার বিষয়। আপাতত ২৩০ রানে পিছিয়ে রয়েছে জে সি সি। হাতে রয়েছে ৬ উইকেট। তবে দলের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান নিরুপম সেন এবং রিমন সাহা-‌কে হারিয়ে বুধবার তৃতীয় তথা শেষ দিনে কিছুটা চাপ নিয়েই মাঠে নামবে জে সি সি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত জে সি লিগ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে স্ফুলিঙ্গের গড়া ৪২৪ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে জে সি সি ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করে। জে সি সি-‌র নিরুপম এবং রিমন অর্ধশতরান করেছেন। প্রথম দিনের ৪ উইকেটে ৩৫৪ রান নিয়ে খেলতে নেমে মঙ্গলবার আরও ৭০ রান যোগ করে ইনিংসের সমাপ্তি ঘোষনা করে দীপক ভাটনাগরের দল স্ফুলিঙ্গ। প্রথম দিনে দুরন্ত ব্যাট করলেও এদিন শতরান থেকে ১৩ রান আগে থেমে যায় দলনায়ক বিক্রম দেবনাথের ইনিংস। বিক্রম ১৮৯ বল খেলে ১৪ টি বাউন্ডারির সাহায্যে ৮৭ রান করেন। শেষ দিকে বৈভব পাল ৬০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। জে সি সি-‌র পক্ষে তুষার সাহা (‌৪/‌৭৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে জে সি সি-‌র দুই ওপেনার ইরমন সাহা এবং নিরুপম সেন শুরুটা ভালো করেন। ঠান্ডা মাথায় ব্যাট করে দুজন এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। ওপেনিং জুটিতে দুজন যোগ করেন ১১৪ রান। রিমন ১০৭ বল খেলে ১০ টি বাউন্ডারির সাহায্যে‌ ৫৫ এবং নিরুপম ১১৩ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৬০ রান করেন। এরপর দ্রুর নিরুপম সেন চৌধুরি (‌১৯) এবং শঙ্কর পাল (‌০)‌ প্যাভেলিয়নে ফিরলে চাপে পড়ে যায়‌ জে সি সি। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের শেষে জে সি সি ৬৫ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করে। দেবজ্যোতি পাল ৭৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৫ রানে এবং সঞ্জয় মজুমদার ৫৭ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রানে অপরাজিত থেকে যান। স্ফুলিঙ্গের পক্ষে অজয় সরকার (‌২/‌২৪) এবং জয়দীপ ভট্টাচার্য (‌২/‌৪৬) সফল বোলার। আজ স্ফুলিঙ্গের লক্ষ্য থাকবে দ্রুত জে সি সি-‌র শেষ ৬ উইকেট তুলে নেওয়া।‌‌‌

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top