News Flash

Image

করিমগঞ্জের কানাইবাজার আখড়ায় চলছে রথযাত্রার প্রস্তু‌তি

পাথারকান্দি (অসম), ৩ জুন (হি.স.) : আগামী ২০ জুন রথ রথযাত্রা। প্রতি বছ‌রের মতো এবারও করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা এলাকার কানাইবাজারে অবস্থিত ঐতিহ্যমণ্ডিত শ্রীশ্রী কানাইলাল জিউর আখড়ায় রথযাত্রা উৎসব পা‌লিত হ‌বে। আসন্ন রথযাত্রা উদযাপনের জন্য জোরদার প্রস্তু‌তি শুরু করেছে আ‌য়োজক মণ্ডলি।

কানাইলাল জিউ আখড়া পরিচালন সমিতি ও রথযাত্রা পরিচালন কমিটির যৌথ উদ্যোগে এবারের রথযাত্রা পালন হবে, জানিয়েছেন আখড়া প‌রিচালন স‌মি‌তি পদাধিকারী প্রমথেশ দে, সঞ্জয় দেবনাথ পীযূষ দে, ফণীভূষণ দে, গণেশ দে, গৌরীশ দাস, দেবজিৎ দে, রাজীব সিনহা, পিঙ্কু দে এবং প্রভুদানন্দ দাস বাবা। তাঁরা জানান, আগামী ২০ জুন ‌দিনব্যা ‌পী বিবিধ মাঙ্গ‌লিক কার্যসূচির মাধ্যমে পা‌লিত হ‌বে রথযাত্রা। আগের দিন ১৯ জুন অনুষ্ঠিত হ‌বে শুভ অধিবাস। এতে এলাকার বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের মহিলারা নামকীর্তন করে গোটা রাত জাগরণ করবেন।

পরের দিন বিকেলে মন্দির সংলগ্ন অসম ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কে প্রভু জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে রথ বের হবে। এ উপল‌ক্ষে প্রতি বছ‌রের মতো আখড়া প্রাঙ্গ‌ণে মেলাও বস‌বে। রথযাত্রা উৎস‌বে এলাকার সকল সনাত‌নি ভক্ত‌দের উপ‌স্থি‌তি কামনা ক‌রে‌ছেন আয়োজকরা

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top