News Flash

Image

জলাশয়ের পাশে নবজাতকের মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৩ জুন (হি.স.): জলাশয়ের পাশে নবজাতকের মৃতদেহ উদ্ধার হয়েছে। কিল্লা থানার খুপিলং বাজার সংলগ্ন এলাকায় ওই মৃতদেহকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষ সাথে সাথে কিল্লা থানায় খবর পাঠিয়েছে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকাল সাড়ে আটটা নাগাদ কিল্লা থানায় খবর আসে খুপিলং বাজার সংলগ্ন জলাশয়ের পাশে নবজাতকের মৃতদেহ দেখতে পেয়েছে এলাকাবাসী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছে। ওই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, নবজাতকের মৃতদেহ উদ্ধারে খুপিলং বাজার সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top