News Flash

  • Home
  • দিনের খবর
  • গরমে দুর্বিষহ অবস্থা তিলোত্তমায়, দাবদাহে অতিষ্ঠ দক্ষিণবঙ্গের স্বাভাবিক জনজীবন
Image

গরমে দুর্বিষহ অবস্থা তিলোত্তমায়, দাবদাহে অতিষ্ঠ দক্ষিণবঙ্গের স্বাভাবিক জনজীবন

কলকাতা, ২ জুন (হি.স.): ক্যালেন্ডার অনুযায়ী জুন মাসের সবে শুরু, বর্ষা এখনও আসেনি। বৃষ্টির দেখা নেই, পরিবর্তে ভ্যাপসা গরমে হিমশিম খাচ্ছে কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গ। গত কয়েকদিন ধরেই আবার ফিরেছে তাপপ্রবাহের পরিস্থিতি। এই আবহে আরও খারাপ খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৭ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকবে।

আগামী ৭ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ ও আর্দ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এই সময়ে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মালদহ ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে সোমবার দুই বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ, দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরের মালদহ এবং দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতে অবশ্য তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়নি। তবে অস্বস্তিকর গরম বজায় থাকবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top