News Flash

Image

গাঁজা চাষি নিলু দাস গ্রেফতার হাফলঙে

হাফলং (অসম) ২ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলার লোয়ার হাফলং থেকে বৃহৎ পরিমানের গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে হাফলং পুলিশ।

আজ বৃহস্পতিবার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে হাফলং পুলিশ এক অভিযান চালিয়ে নিলু দাস নামের ওই ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেফতার করার পাশাপাশি বৃহৎ পরিমানের গাঁজা সহ গাছ উদ্ধার করে।

ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশসুপার(সদর) অনলজ্যোতি দাস জানিয়েছেন সকালে এক খবরের ভিত্তি করে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সহ হাফলং থানার ওসি রঞ্জিত শইকীয়া অভিযান চালিয়ে বৃহৎ পরিমানের গাজা সহ গাছ উদ্ধার করেন।

জানান, নিলু দাস নামের গাঁজা ব্যবসায়ী রেলের জমির উপর ঘর বানিয়ে বসবাস করত এবং সেখানেই ৬৮২ স্কোয়ার ফিট জমিতে গাঁজার ক্ষেত শুরু করে । পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ছয় কেজি আটশো গ্রাম গাঁজা সহ গাছ ও চারা উদ্ধার করতে সক্ষম হয়। এমর্মে হাফলং সদর থানায় পুলিশ এক মামলা রুজু করে শুক্রবার নিলু দাসকে আদালতে হাজির করালে আদালত ধৃতকে জেল হাজতে প্রেরণ করে।

Releated Posts

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026

অসমে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্যা ও ভূমিধসের আশঙ্কা

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): আগামী তিন থেকে চার দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ফের ভারী থেকে অতি…

ByByNews Desk Jul 30, 2026

অরুণাচল ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top