News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলায় ২ শিশুসহ ৩ জন নিহত হয়েছে কিয়েভে, আহত ১৪ জন
Image

রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলায় ২ শিশুসহ ৩ জন নিহত হয়েছে কিয়েভে, আহত ১৪ জন

কিয়েভ, ১ জুন (হি. স.) ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে এক ডজনেরও বেশি মানুষ। বুধবার গভীর রাতে নতুন করে রুশ সামরিক বাহিনী এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

গত কয়েকদিন ধরে ইউক্রেনের রাজধানীতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে নিয়মিত হামলা চালাচ্ছে রাশিয়া। সর্বশেষ হামলাটি (বুধবার রাতে) পূর্ব দেসনিয়ানস্কি এবং দিনিপ্রোভস্কি জেলায় হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে এটি ছিল চতুর্থ আক্রমণ এবং মে মাসের মধ্যে ১৭তম। একটি বাদে বাকি সবগুলো হামলাই রাতে সংঘটিত হয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে নতুন হামলায় নিহত ও আহতদের বিস্তারিত জানা গেছে। সামরিক কর্তৃপক্ষের শেয়ার করা ছবিতে দেখা গেছে, উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে অভিযান পরিচালনা করছে। তারা ধ্বংসস্তূপ থেকে আহত-নিহতদের বের করে আনছে।
বৃহস্পতিবার সকালে বেশ কয়েকটি টেলিগ্রাম পোস্টে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, শহরে ‘একটি সিরিজ বিস্ফোরণ’ ঘটেছে। উদ্ধারকারীরা কাজ করছে। তিনি বলেন, হামলায় ১৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে নয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

Releated Posts

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026

পাঞ্জাব প্রদেশ থেকে প্রায় ১.৪ লক্ষ আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান: রিপোর্ট

কাবুল, ২ আগস্ট (আইএএনএস): বৈধ বসবাসের নথি না থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের পাঞ্জাব…

ByByNews Desk Aug 2, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top