News Flash

  • Home
  • দিনের খবর
  • জেলা তৃণমূলের চেয়ারম্যানকে ঘিরে কুড়মিদের বিক্ষোভ
Image

জেলা তৃণমূলের চেয়ারম্যানকে ঘিরে কুড়মিদের বিক্ষোভ

পুরুলিয়া, ২০ মে (হি. স.) : কুড়মিদের আন্দোলনে রাজনীতি ছাড়ার বিষয়টি পঞ্চায়েতে কোনও প্রভাব পড়বে না। এই মন্তব্যের পরই জেলা তৃণমূলের চেয়ারম্যানকে ঘেরাও করে বিক্ষোভ হল আন্দোলনকারীদের।

শনিবার বান্দোয়ান বিধানসভা এলাকার বারি হাসপাতাল মোড়ে বিক্ষোভের মধ্যেই জেলা তৃণমূলের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতোর কাছে দাবি তোলে কুড়মিরা। তাঁকে রাজনীতি ছেড়ে সমাজ আন্দোলনে যোগ দেওয়ার দাবি করেন কুড়মি আন্দোলনের নেতারা।

অভিযোগ, এক সময় তাঁর হাত ধরে যুবরা এগিয়ে এসেছিল সমাজ আন্দোলনে, অথচ তৃণমূল দলে তাঁকে চেয়ারম্যান করার পরই আন্দোলন থেকে সরে গিয়েছেন তিনি। সম্প্রতি কুড়মিদের আন্দোলন সম্পর্কে একটি বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। তাই তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, কুড়মি আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১৭ এপ্রিল মুখ্যমন্ত্রী যাঁদেরকে নিয়ে আলোচনায় বসেছিলেন তাঁরা কেউই কুড়মিদের আন্দোলনের সঙ্গে যুক্ত নন। বরং তাঁরা তৃণমূলের নেতা কর্মী রূপেই পরিচিত। তাই অবিলম্বে যাতে আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয় সে বিষয়টিও দাবি করেছে আন্দোলনকারীরা।

উল্লেখ্য, গত বুধবার কুড়মি সমাজের একাংশের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, একাধিক বিষয়ে কুড়মি নেতাদের সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর। কুড়মিদের উদ্দেশে মমতা বলেন, সিআরআই রিপোর্ট একাধিকবার কেন্দ্রকে পাঠানো হয়েছে। আপনারা সেটি বোঝান নেতা কর্মীদের। আমাদের পাশাপাশি ওড়িশা ও ঝাড়খণ্ড সরকারও রিপোর্ট পাঠিয়েছিল। তাদের রিপোর্ট খারিজ করে দিয়েছে।

মুখ্যমন্ত্রী কুড়মি প্রতিনিধিদের জানান, ইতিমধ্যেই কেন্দ্রকে আমরা তিন থেকে চারবার সিআরআই রিপোর্ট পাঠিয়েছি। তারপরও কেন্দ্রের তরফে কোনও উত্তর আসেনি। রাজ্য সরকারের তরফে সবরকমের চেষ্টা করা হচ্ছে। ৪৫ মিনিটের বৈঠকে কুড়মি সমাজের নেতাদের এমনই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

গ্যারান্টি প্রকল্পে সাফল্য কর্নাটকে, কেরলে ক্ষমতায় আসার আশা, তামিলনাড়ুতে ‘চমকপ্রদ’ ফল: ডি.কে. শিবকুমার

বেঙ্গালুরু, ৪ মে: কর্নাটকে কংগ্রেস সরকারের গ্যারান্টি প্রকল্পগুলি ইতিবাচক ফল দিয়েছে বলে দাবি করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও প্রদেশ…

ByByNews Desk May 4, 2026

‘শেষ হাসি তৃণমূলই হাসবে’: দলীয় কর্মীদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৪ মে (আইএএনএস): ভোটগণনা চলাকালীনই দলীয় কর্মী ও প্রার্থীদের উদ্দেশে ভিডিও বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

ByByNews Desk May 4, 2026

এনডিএ-র জয়ে ‘বিকশিত ভারত’ ভাবনার সমর্থন দেখলেন কুমারস্বামী

বেঙ্গালুরু/নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বিভিন্ন রাজ্যের নির্বাচনের ফল সামনে আসতেই এনডিএ-র সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ‘বিকশিত ভারত’ ভাবনার…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে ১৭,২০৫ ভোটে এগিয়ে কংগ্রেস, জয়ের পথে উমেশ মেটি

বেঙ্গালুরু, ৪ মে (আইএএনএস): কর্নাটকের বাগলকোট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী উমেশ মেটি ২১ দফা গণনা শেষে ১৭,২০৫…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top