News Flash

  • Home
  • বিদেশ
  • ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা
Image

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

কিয়েভ, ১৬ মে (হি.স.) : ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। শহরের বিভিন্ন এলাকা থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।শহরজুড়ে বিমান হামলার সাইরেন বাজছে। মঙ্গলবার রাজধানী কিয়েভে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।শহরজুড়ে বিমান হামলার সাইরেন বাজছে।

সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা গেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সন্দেহভাজন রাশিয়ান ক্ষেপণাস্ত্রগুলোকে ভূপাতিত করার চেষ্টা করছে।

সরকারের পক্ষ থেকে বার্তা দিয়ে মানুষকে সতর্ক করা হচ্ছে। সবাইকে জানালা থেকে দূরে থাকতে বলা হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আকাশ থেকে পড়েছিল।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, শহরের চিড়িয়াখানাসহ কেন্দ্রীয় জেলাগুলোতে কিছু রকেটের ধ্বংসাবশেষ পড়েছে। আহতের খবরও রয়েছে।

কিয়েভের এক কর্মকটা বলেছেন, এটি জটিল আক্রমণ। এতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উভয়ই ব্যবহার করা হয়েছে। রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, অল্প সময়ের মধ্যে সর্বাধিক সংখ্যক ক্ষেপণাস্ত্র আকাশে উড়েছিল। প্রাথমিক তথ্য অনুসারে, কিয়েভের আকাশসীমায় শত্রুর বেশিরভাগই শনাক্ত এবং ধ্বংস করা হয়েছে।-

Releated Posts

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026

পাঞ্জাব প্রদেশ থেকে প্রায় ১.৪ লক্ষ আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান: রিপোর্ট

কাবুল, ২ আগস্ট (আইএএনএস): বৈধ বসবাসের নথি না থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের পাঞ্জাব…

ByByNews Desk Aug 2, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top