News Flash

Image

পানীয় জলের দাবিতে পথ অবরোধ

ধর্মনগর(ত্রিপুরা), ৯ মে (হি.স.) : পানীয় জলের দাবিতে দক্ষিণ ত্রিপুরা জেলায় কদমতলা সরসপুর পঞ্চায়েতের ৩নং ওয়ার্ড এলাকায় সড়ক অবরোধে সামিল হয়েছেন প্রমীলা বাহিনী। দীর্ঘ দিন যাবৎ জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী। অবশেষে মঙ্গলবার সকালে সমস্যার সমাধান না পেয়ে সড়ক অবরোধে বসেন তাঁরা। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন প্রশাসনের পদস্থ আধিকারিকরা এবং অবরোধকারীদের সাথে তাঁরা কথা বলেন। প্রশাসন আশ্বাস দিয়েছে ওই এলাকায় নিয়মিত জল সরবরাহ করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেছে প্রমিলা বাহিনী।

জনৈক অবরোধকারী জানিয়েছেন, ধর্মনগর থানার অর্ন্তগত কদমতলা সরসপুর পঞ্চায়েতের ৩নং ওয়ার্ডের ছাত্রাবাস এলাকায় দীর্ঘ দিন যাবৎ তীব্র জল সংকটে ভুগছেন স্থানীয় মানুষ। তাঁদের আরও অভিযোগ, এ বিষয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও জলের সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। তাই, জনগণ বাধ্য হয়ে মঙ্গলবার সকালে পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, নিয়মিত ওই এলাকায় জল সরবরাহ করতে হবে। এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।

অবরোধের খবর পেয়ে ছুটে যান প্রসাশনের আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন এবং নিয়মিত জল সরবরাহ করা হবে তা প্রতিশ্রুতি দিয়েছেন। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসী।

Releated Posts

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top