News Flash

  • Home
  • দিনের খবর
  • সুকমায় সাফল্য সুরক্ষা বাহিনীর, ডিআরজি জওয়ানদের গুলিতে মৃত্যু দুই মাওবাদীর
Image

সুকমায় সাফল্য সুরক্ষা বাহিনীর, ডিআরজি জওয়ানদের গুলিতে মৃত্যু দুই মাওবাদীর

রায়পুর, ৮ মে (হি.স.): ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদী-দমন অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। ছত্তিশগড়ের সুকমা জেলায় ডিআরজি জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক মহিলা-সহ দুই মাওবাদীর। সোমবার সকালে সুকমা জেলার ভেজি এলাকায় এই এনকাউন্টার হয়। নিহত দুই মাওবাদীর নাম ও পরিচয় জানা যায়নি। ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে।

সুকমার পুলিশ সুপার সুনীল শর্মা বলেছেন, সোমবার সকালে জেলা রিজার্ভ গার্ডের (ডিআরজি) একটি টিম নকশাল-বিরোধী অভিযানে যাওয়ার সময়, ভেজি থানার অন্তর্গত দান্তেশপুরম গ্রামের কাছে একটি জঙ্গলে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই হয়। এই এনকাউন্টারে এক মহিলা-সহ দুই মাওবাদীর মৃত্যু হয়েছে।

Releated Posts

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি, জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বলেছেন,…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পশ্চিমবঙ্গ-উত্তরপূর্বে আইএমকে-কে সক্রিয় করার চেষ্টা জেএমবির, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফিলা (আইএমকে)-কে ফের সক্রিয় করার চেষ্টা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top