News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজৌরিতে শহীদ জওয়ানদের চোখের জলে বিদায়, গ্রাউন্ড জিরোতে নর্দার্ন সেনা কমান্ডার
Image

রাজৌরিতে শহীদ জওয়ানদের চোখের জলে বিদায়, গ্রাউন্ড জিরোতে নর্দার্ন সেনা কমান্ডার

জম্মু, ৬ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় জঙ্গি হামলায় শহীদ ৫ জন জওয়ানকে শ্রদ্ধা নিবেদন করলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। শনিবার সকালে শহীদ ৫ জওয়ানকে চোখের জলে বিদায় জানানো হয়। এদিকে, শনিবার সকালেই গ্রাউন্ড জিরোতে পৌঁছন নর্দার্ন সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, রাজৌরির কান্দিতে চলমান অভিযানের অপারেশনাল পরিস্থিতি পর্যালোচনা করতে সেখানে পৌঁছন তিনি। গ্রাউন্ড কমান্ডাররা তাঁকে অপারেশনের সব দিক সম্পর্কে অবহিত করেন।

জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় শনিবার দ্বিতীয় দিনে পড়ল এনকাউন্টার। রাজৌরিতে শুক্রবারই সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ৫ জন জওয়ান। জঙ্গিদের এখনও ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী। রাজৌরিতে শহীদ জওয়ানদের শনিবার সকালে চোখের জলে বিদায় জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। সূত্রের খবর, শনিবারই রাজৌরিতে আসছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top