News Flash

  • Home
  • বিনোদন
  • মেট গালার মঞ্চে দ্যুতি ছড়ালেন নিক প্রিয়াঙ্কা, অভিষেকে উজ্জ্বল আলিয়া
Image

মেট গালার মঞ্চে দ্যুতি ছড়ালেন নিক প্রিয়াঙ্কা, অভিষেকে উজ্জ্বল আলিয়া

কলকাতা, ২ মে (হি.স.) : আবারও মেট গালার মঞ্চে দ্যুতি ছড়ালেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস । এদিন দুজনকেই দেখা গেল কালো পোশাকে। অন্যদিকে, মেট গালায় অভিষেক হল অভিনেত্রী আলিয়া ভট্টর। উজ্জ্বল সাদা গাউনে অভিনেত্রীর চোখধাঁধানো উপস্থিতি মুগ্ধ আট থেকে আশি।

স্বামী নিক জোনাসকে সঙ্গে নিয়ে ‘মেট গালা ২০২৩’-এ মঞ্চে দ্যুতি ছড়ালেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া । ইতিমধ্য়েই সোশ্য়াল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিও প্রকাশ্য়ে এসেছে এই ডুয়োর। এই ইভেন্টে কালো ভ্যালেন্টিনো পোশাকের সঙ্গে ১১.৬-ক্যারেটের হীরার নেকলেস বেছে নিয়েছিলেন অভিনেত্রী। এদিকে, নিক একটি সাদা শার্ট, কালো প্যান্টের সঙ্গে মাননসই টাই ও জ্যাকেটে সাজিয়েছিলেন নিজেকে। ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায় ভক্ত ও অনুরাগীদের মধ্য়ে।

অন্যদিকে, মেট গালায় অভিষেক হল অভিনেত্রী আলিয়া ভট্টর। উজ্জ্বল সাদা গাউনে অভিনেত্রীর চোখধাঁধানো উপস্থিতি মুগ্ধ আট থেকে আশি। সাদা পোশাকের সঙ্গে এদিন অভিনেত্রী বেছে নিয়েছিলেন মুক্তোর দুল ও মানানসই আংটি। ‘হাইওয়ে’ অভিনেত্রী নিজেই সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তাঁর এই ছবিগুলি। ডিজাইনার প্রবাল গুরুঙের ডিজাইন করা পোশাক পরেছেন তিনি।

প্রসঙ্গত, নিউ ইয়র্ক সিটির ‘মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্ট’-এর জন্য তহবিল সংগ্রহের এই অনুষ্ঠান গ্ল্যামারাস এবং ফ্যাশনেবল রাত হিসেবে বিশেষ পরিচিত। প্রত্যেক বছরের মতো এই বছরেও তার স্বভাবোচিত ঝলক নিয়ে ফিরল এই ইভেন্ট। তবে ভারতীয় সময় অনুযায়ী এই বিশাল অনুষ্ঠানের বৃহত্তর সংস্করণ সংঘটিত হয় আজ, ২ মে, ২০২৩।

Releated Posts

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top