News Flash

  • Home
  • দিনের খবর
  • কালিয়াগঞ্জে পুলিশের ‘গুলি’তে যুবকের মৃত্যুর ঘটনার তদন্তভার নিল সিআইডি
Image

কালিয়াগঞ্জে পুলিশের ‘গুলি’তে যুবকের মৃত্যুর ঘটনার তদন্তভার নিল সিআইডি

মালদা, ১ মে (হি. স.) : কালিয়াগঞ্জে পুলিশি অভিযান চলাকালীন রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনার তদন্তভার নিল সিআইডি। সোমবার সকাল থেকেই কাজ শুরু করে রাজ্যের গোয়েন্দা দফতর।

ডিআইজি অনুপ জয়সওয়াল জানিয়েছেন, ”রাজ্য সরকারের নির্দেশে সিআইডি তদন্তভার নিয়েছে।” ঘটনার পাঁচদিনের মধ্যেই সিআইডি তদন্তভার নিল। যদিও পরিবার অনড় সিবিআই তদন্তের দাবিতেই।

বুধবার কালিয়াগঞ্জের সীমান্তবর্তী রাধিকাপুর পঞ্চায়েত এলাকায় পুলিশি অভিযান চলাকালীন বাধা দিতে গিয়ে মৃত্যুঞ্জয় বর্মন নামে এক যুবকের মৃত্যু হয়। অভিযোগ, পুলিশের গুলিতেই প্রাণ হারান মৃত্যুঞ্জয়। ময়নাতদন্তের রিপোর্টেও তাঁর শরীরে বুলেটের আঘাত মেলে। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাধিকাপুর। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। স্বজনহারা পরিবার এখনও শোক সামলে উঠতে পারেনি। অসুস্থ মৃত্যুঞ্জয়ের বাবা রবীন্দ্রনাথ বর্মন, স্ত্রী গৌরীদেবী। মৃতের দাদা মৃণাল বর্মন কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ওইদিন পুলিশি অভিযান চলে এএসআইয়ের নেতৃত্বেই।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top