ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল।।গঠিত হলো নতুন কমিটি। রাজ্য বাস্কেটবল সংস্থার। আগামী ৩ বছরের জন্য। রবিবার জেলার প্রতিনিধিদের নিয়ে হয় সংস্থার বার্ষিক সাধারন সভা। তাতে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক সংস্থার চেয়ারম্যান রতন সাহা, প্রাক্তন খেলোয়াড় সঞ্জয় সাহা। সভায় আলোচনা ক্রমে গঠিত হয় নতুন কমিটি। ওই কমিটির চিফ পেট্রন মেয়র দীপক মজুমদার, পেট্রন মতিলাল সাহা, সভাপতি সঞ্জয় সাহা, সচিব সমীর দাস এবং কোষাধ্যক্ষ অশোক পাল নির্বাচিত হযেছেন। সহসভাপতি হিসাবে ৪ জন এবং ২ জন যুগ্ম সচিব হিসাবে রাখা হয়েছে কমিটিতে। এছাড়া সদস্য হিসাবে রাখা হয়েছে আরও ৮ জনকে। সভা শেষে আগামীদিনে ত্রিপুরাতে ওই খেলার উন্নতির জন্য আর কী কী করা দরকার তা নিয়ে হয় বিস্তর আলোচনা।

বাস্কেটবল সংস্থার কমিটি পুনর্গঠিত
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















