News Flash

Image

নর্থ ইস্টার্ন রেলওয়ের কয়েকটি ট্রেন বাতিল ও পথ পরিবর্তন

গুয়াহাটি, ১৯ এপ্রিল (হি.স.) : নর্থ ইস্টার্ন রেলওয়ের গোন্ডা স্টেশনে ৪৫ দিনের ট্র্যাফিক ব্লকের পরিপ্রেক্ষিতে কয়েকটি ট্রেন বাতিল করার পাশাপাশি কিছু অংশে পথ পরিবর্তন করা হয়েছে।

এক প্রেস বার্তায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে যে সব ট্রেন বাতিল করা হয়েছে তার তথ্য দিয়েছেন। তিনি জানান, আজ ১৯ এবং আগামী ২৬ এপ্রিল, ০৩, ১০, ১৭ ও ২৪ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ০৪৬৫৪ নম্বর অমৃতসর জংশন-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস এবং ২১, ২৮ এপ্রিল, ০৫, ১২, ১৯ ও ২৬ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ০৪৬৫৩ নম্বর নিউ জলপাইগুড়ি-অমৃতসর জংশন এক্সপ্রেস বাতিল থাকবে।

যে সব ট্রেনের পথ পরিবর্তন করা হবে সেগুলি ১৭, ২০, ২৪, ২৭ এপ্রিল, ০১, ০৪, ০৮, ১১, ১৫, ১৮, ২২ ও ২৫ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৭০৫ নম্বর কাটিহার-দিল্লি এক্সপ্রেস গোরখপুর-মানকাপুর জংশন-অযোধ্যা-বরাবাংকি হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।

১৮, ২১, ২৫, ২৮ এপ্রিল, ০২, ০৫, ১২, ১৬, ১৯, ২৩ ও ২৬ মে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ১৫৭০৬ নম্বর দিল্লি-কাটিহার এক্সপ্রেস বরাবাংকি-অযোধ্যা-মানকাপুর জংশন-গোরখপুর হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।

এই সব ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top