News Flash

  • Home
  • দিনের খবর
  • দেশ থেকে মাদক নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ মোদী সরকার : অমিত শাহ
Image

দেশ থেকে মাদক নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ মোদী সরকার : অমিত শাহ

নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার মাদক বিরোধী টাস্ক ফোর্সের প্রথম সম্মেলনের সূচনা করেছেন। এই বিষয়ে এটিই প্রথম সম্মেলন যা, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আয়োজন করা হচ্ছে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “মোদী সরকার মাদক নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত প্রতিষ্ঠা করব।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “রাজনৈতিক মতপার্থক্যকে দূরে রেখে সমস্ত রাজ্য সরকার এবং সংস্থাগুলিকে মাদকের বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত হওয়া দরকার। মাদক পাচারের মামলার তদন্তের সময় আমাদের ওপর থেকে নীচ এবং নীচ থেকে ওপর পন্থা অবলম্বন করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, “আমি আপনাদের বলতে চাই, আমরা এমন এক সন্ধিক্ষণে আছি যখন আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে পারি… যারা মাদক সেবন করে তাঁরাই শিকার এবং যারা বিক্রি করে তাঁরা অপরাধী। এই ধরনের মানুষদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

Releated Posts

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top