News Flash

Image

বরপেটা সিভিল হাসপাতালে অগ্নিকাণ্ড, সৌভাগ্যবলে সুরক্ষিত রোগী

বরপেটা (অসম), ১৯ এপ্রিল (হি.স.) : নিম্ন অসমের বরপেটা সিভিল হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও কর্তব্যরত চিকিৎসক-নাৰ্সদের মধ্যে আতংক ছড়িয়ে পডে। তবে সৌভাগ্যবলে অগ্নিকাণ্ডে সব রোগী সুরক্ষিত বলে জানা গেছে।

ঘটনা গতকাল মঙ্গলবার রাত প্ৰায ১২টা নাগাদ সংঘটিত হয়েছে। আগুন ধরার সঙ্গে সঙ্গে হাসপাতালে ব্যাপক আতংকের সৃষ্টি হয়। আতংকিত আত্মীয়রা তাঁদের রোগীদের শয্যা থেকে তুলে দৌড়ে বাইরে বেরিয়ে আসেন।

এদিকে ডা. সাজিদুর রহমান নামের কৰ্তব্যরত জনৈক চিকিৎসক এবং শেখ আব্দুল হালিম সাহসের বলে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের প্রচেষ্টায় বিধ্বংসী অগ্নিকাণ্ড থেকে তাঁরা রক্ষা পেয়েছেন বলে রোগী এবং অন্যরা জানান।

অন্যদিকে আগুনের কালো ধোঁয়ায় হাসপাতালকে গ্রাস করে ফেললেও ফায়ার অ্যালাৰ্ম কেন বাজেনি, এই প্ৰশ্ন তুলেছেন রোগীদের অ্যাটেনডেন্টরা।

প্ৰাপ্ত তথ্য অনুযায়ী, নার্সের কোঠা থেকে অগ্নিকাণ্ডের সূত্ৰপাত হয়েছিল। তবে কীভাবে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, সে সম্পর্কে এখনও কোনও তথ্য বের করতে পারেনি অগ্নিনির্বাপক কেন্দ্র বা পুলিশ। তবে হাসপাতালের সুপার ডা. নজিরুল ইসলামের ধারণা, শৰ্ট সাৰ্কিটের ফলেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ডা. নজিরুল ইসলাম জানান, ইতিমধ্যে অগ্নিনির্বাপক কেন্দ্রের আধিকারিক এবং পুলিশ এসে পরিস্থিতি পৰ্যবেক্ষণ করছেন।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top