News Flash

Image

পানীয় জলের দাবিতে পথ অবরোধ

কৈলাসহর(ত্রিপুরা ), ১৯ এপ্রিল (হি.স.): পানীয় জলের দাবিতে কৈলাসহরের পূর্ব কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকায় সড়ক অবরোধ করেছেন স্থানীয় মানুষ। এদিন কৈলাসহর-কুমারঘাট মূল সড়কে পথ অবরোধের জেরে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। যাত্রী দুর্ভোগ চরমে পৌছেছে। অবরোধ তুলতে প্রসাশনের আধিকারিকদের কালঘাম ছুটেছে।

ঘটনার বিবরনে জানা গেছে, কৈলাসহরে পূর্ব কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকায় এক বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন স্থানীয় মানুষ। সংশ্লিষ্ট এলাকায় ডি ডব্লিও এস দপ্তর থেকে জল সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয়। কিন্তু গত পাঁচ দিন ধরে সেই জল সরবরাহও বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ এলাকাবাসীর।

তাঁদের আরও অভিযোগ, বিষয়টি বেশ কয়েকবার স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের জানানো হলেও কেউ কর্ণপাত করেননি। তাই, জনগন বাধ্য হয়ে বুধবার পানীয় জলের দাবিতে কৈলাসহর-কুমারঘাটের মূল সড়কে পথ অবরোধ করেন। এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দুর্ভোগ চরমে পৌছেছিল।

অবরোধের খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ছুটে আসেন। অবরোধকারীদের সাথে কথা বলেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। ওই আশ্বাসের ভিত্তিতে স্থানীয় মানুষ অবরোধ প্রত্যাহার করেন। তবে, অবিলম্বে সমস্যার সমাধান না হলে এলাকাবাসী আরও বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন।

Releated Posts

নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন অনিয়মিত কর্মচারীদের

আগরতলা, ৩১ জুলাই: চাকরি নিয়মিতকরণ, চাকরির নিরাপত্তা এবং সমকাজে সমবেতনের দাবিতে আজ রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মুখ্যমন্ত্রীর হাতে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন, তৃণমূল স্তরের উন্নয়নে নতুন রূপরেখা

আগরতলা, ৩১ জুলাই: প্রায় ১৮ মাসের দীর্ঘ পর্যালোচনা, গবেষণা ও বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শের পর ত্রিপুরার ষষ্ঠ রাজ্য…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top