News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • চিনা ভাষা প্রশিক্ষণের জন্য মউ স্বাক্ষর ভারতীয় সেনা এবং তেজপুর বিশ্ববিদ্যালয় কৰ্তৃপক্ষের
Image

চিনা ভাষা প্রশিক্ষণের জন্য মউ স্বাক্ষর ভারতীয় সেনা এবং তেজপুর বিশ্ববিদ্যালয় কৰ্তৃপক্ষের

তেজপুর (অসম), ১৯ এপ্রিল (হি.স.) : চিনা ভাষা প্রশিক্ষণের জন্য ভারতীয় সেনাবাহিনী এবং তেজপুর বিশ্ববিদ্যালয় কৰ্তৃপক্ষের মধ্যে সমঝোতা চুক্তি (মউ) স্বাক্ষর হয়েছে।

আজ বুধবার ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক-জওয়ানদের চিনা ভাষায় প্রশিক্ষণের জন্য ভারতীয় সেনাবাহিনী এবং তেজপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এই কোর্স ১৬ সপ্তাহের জন্য তেজপুর বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হবে। উপাচার্য প্রফেসর এসএন সিং-এর উপস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর পক্ষে হেডকোয়ার্টার ৪ কর্পস এবং তেজপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছেন।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত তেজপুর বিশ্ববিদ্যালয় উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম প্রথমসারির কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। সংসদে গৃহীত একটি আইনের বলে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান তেজপুর বিশ্ববিদ্যালয়ে উচ্চ যোগ্য অনুষদ সহ চিনা সমেত বিদেশি ভাষা শিক্ষা প্রদান করা হয়।

বলা হচ্ছে, চিনা ভাষার কোর্সটি অভ্যন্তরীণ ম্যান্ডারিন দক্ষতার উন্নতি ঘটাবে এবং সেনা কর্মীদের ক্ষমতায়িত করবে যাতে পরিস্থিতির প্রয়োজনে চিনা সামরিক বাহিনীর সাথে যুক্ত হতে পারেন। উন্নত চিনা ভাষা দক্ষতার সাথে সেনা কর্মীরা তাঁদের পয়েন্টগুলিকে আরও বেশি সংযতভাবে প্রকাশ করতে আরও দক্ষ ও শক্তিশালী হবেন।

জানা গেছে, চিনা ভাষায় পারদর্শী হলে কমান্ডার স্তরের আলোচনা, পতাকা সভা, যৌথ মহড়া এবং সীমান্তে নিয়োজিত আধিকারিক স্তরীয় কার্যক্রমের মতো বিভিন্ন মিথস্ক্রিয়া চলাকালীন চিনা পিএলএ তাদের কার্যকলাপের সংস্করণ সম্পর্কিত দৃষ্টিভঙ্গির আরও ভালো বিনিময় এবং বোঝার ক্ষেত্রেও সাহায্য করবে ভারতীয় সেনা বাহিনীকে

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top