News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারের মোতিহারিতে বিষমদ খেয়ে মৃত ৬; অসুস্থ ১০ জন, গ্রেফতার ৭ অভিযুক্ত
Image

বিহারের মোতিহারিতে বিষমদ খেয়ে মৃত ৬; অসুস্থ ১০ জন, গ্রেফতার ৭ অভিযুক্ত


মোতিহারি, ১৫ এপ্রিল (হি.স.): বিহারে ফের বিষমদ আতঙ্ক! এবার বিহারের মোতিহারিতে বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও ১০ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৭ অভিযুক্তকে গ্রেফতার করেছে। মোতিহারি জেলার লক্ষ্মীপুর গ্রামে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

চম্পারণ রেঞ্জের ডিআইজি জয়ন্ত কান্ত শনিবার বলেছেন, মোতিহারি জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৬ জনের, এছাড়াও কমপক্ষে ১০ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৭ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

বেসরকারি সূত্রের খবর, বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা ৮ ও ২৫ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Releated Posts

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top