News Flash

Image

গত ২৪ ঘণ্টায় হাতির হামলায় হত দুই, আতংক গোয়ালপাড়া জেলায়

গোয়ালপাড়া (অসম), ১২ এপ্রিল (হি.স.) : গত ২৪ ঘণ্টায় বুনো হাতির হামলায় যুবতী সহ দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় গোয়ালপাড়া জেলায় আতংক ছড়িয়েছে।

গতকাল মঙ্গলবার বুনো হাতির হামলায় গোয়ালপাড়ার বোয়ালমারি গ্রামের ২১ বছর বয়সি জনৈক নীলিমা খাতুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। যুবতী নীলিমার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে গতকাল রাতে গোয়ালপাড়া জেলার অন্তর্গত লক্ষ্মীপুরে একটি বুনো হাতি তার পা দিয়ে আনোয়ার হুসেন (৪৪) নামের আরও এক ব্যক্তিকে পিষে মেরে ফেলেছে।

জানা গেছে, বুনো হাতির বিশাল এক পাল আনোয়ার হুসেনের বাড়িকে লণ্ডভণ্ড করে দিয়েছে। হাতির দলটি আনোয়ার হুসেন সহ গ্রামর সাতটি পরিবারের ঘরবাড়ি ধ্বংস করে দিয়েছে। বিস্তীর্ণ কৃষি ক্ষেত তছনছ কৰে কৃষকদের লক্ষ লক্ষ টাকার লোকসান করেছে হাতির পাল।

বুনো হাতির হামলায় প্রতিনিয়ত আতংকে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। হাতির আতংক দূর করতে সরকার তথা বনবিভাগের হস্তক্ষেপ দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top