News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে একমাত্র বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়: অভিষেক
Image

দিল্লিতে একমাত্র বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়: অভিষেক

বাঁকুড়ার, ১২ এপ্রিল (হি স)। বাঁকুড়ার ওন্দা স্টেডিয়ামে সভা করতে গিয়ে বিজেপি ও বিজেপি শাসিত কেন্দ্রকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতের নির্বাচনী মঞ্চ থেকেই দামামা বাজালেন লোকসভার। বললেন, দিল্লিতে একমাত্র বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়। এই সঙ্গে বলেন, “বিজেপি-কে ভোট দিয়ে মানুষ পাপ করেছে।

প্রচণ্ড গরম উপেক্ষা করে জনসভায় বুধবার প্রচুর মানুষের জনসমাগম হয়। বাঁকুড়ার ওন্দাতে অভিষেকের এই সভায় তৃণমূলের বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা থেকে কর্মী-সমর্থকরা আসেন বলে জানা গিয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, চন্দ্রকোনা রোড থেকেও জোড়াফুল শিবিরের কর্মী-সমর্থকদের একাংশ এই সমাবেশে যোগ দেন।

বুধবার দুপুরে কলকাতা থেকে হেলিকপ্টারে করে ওন্দা পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবারের সাংসদের জন্য অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয় ওন্দা বিডিও অফিস সংলগ্ন মাঠে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। উল্লেখ্য বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেসের হারানো জমি পুনরুদ্ধার করতে আগেই তৎপর হয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ব্লক স্তরে সাংগঠনিক রদবদল করা হয়েছে। শাখা সংগঠনেও রদবদল করা হয়েছে। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলের জেলা বাঁকুড়ায় ব্যাপক ফল করেছিল তৃণমূল কংগ্রেস।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top