News Flash

  • Home
  • দিনের খবর
  • কর্ণাটকে এক দফায় বিধানসভা ভোট ১০ মে, ওই মাসের ১৩ তারিখে ফল ঘোষণা
Image

কর্ণাটকে এক দফায় বিধানসভা ভোট ১০ মে, ওই মাসের ১৩ তারিখে ফল ঘোষণা

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): কর্ণাটকে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ১০ মে এক দফায় ভোট হবে কর্ণাটকে। ১৩ মে হবে ফল ঘোষণা। বুধবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক বৈঠকে বলেছেন, কর্ণাটকের ২২৪টি বিধানসভা কেন্দ্রে ৫,২১,৭৩,৫৭৯ জন ভোটার রয়েছেন৷ রাজ্য জুড়ে ৫৮,২৮২টি ভোট কেন্দ্র স্থাপন করা হবে।

তিনি জানিয়েছেন, কর্ণাটকে ২০১৮-১৯ সালের তুলনায় প্রথম বারের ভোটার সংখ্যা ৯.১৭ লক্ষ বেড়েছে। ১ এপ্রিলের মধ্যে যাঁদের বয়স ১৮ বছর হবে তাঁরা কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। নির্বাচনে অর্থের রমরমা রুখতে নির্বাচন কমিশন দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তিনি বলেছেন, নির্বাচনে অর্থের ব্যবহার রুখতে কর্ণাটকে আমরা নিজেদের টিমকে শক্তিশালী করছি। ২৪০০ স্ট্যাটিক নজরদারি দল কঠোর নজরদারি রাখবে। ১৯টি জেলায় ১৭১টি আন্তঃরাজ্য চেক পোস্টের উপর নজরদারি করা হচ্ছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top