News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারত ও আফ্রিকান দেশগুলি পারস্পরিক উপকারী সম্পর্কের ভিত্তিতে সম্পর্ক জোরদার করেছে : মনোজ পান্ডে
Image

ভারত ও আফ্রিকান দেশগুলি পারস্পরিক উপকারী সম্পর্কের ভিত্তিতে সম্পর্ক জোরদার করেছে : মনোজ পান্ডে

পুনে, ২৮ মার্চ (হি.স.): ভারত ও আফ্রিকান দেশের সেনাপ্রধানদের প্রথম যৌথ সম্মেলন মঙ্গলবার মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই সম্মেলনে বক্তব্য রাখার সময় ভারতের সেনাপ্রধান মনোজ পান্ডে বলেছেন, ভারত ও আফ্রিকান দেশগুলি পারস্পরিক উপকারী সম্পর্কের ভিত্তিতে নিজেদের মধ্যে সম্পর্ক জোরদার করেছে। সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির মধ্যে একটি হল প্রতিরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে দু’টি অঞ্চল শান্তি ও স্থিতিশীলতা উন্নীত করার জন্য একসঙ্গে কাজ করছে।

সেনাপ্রধান মনোজ পান্ডে বলেছেন, ভারত ও আফ্রিকা একত্রে মানবতার এক-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে এবং আফ্রিকার ৪৬টি দেশে ছড়িয়ে থাকা প্রবাসী ভারতীয়রা বিশ্বব্যাপী মোট ভারতীয় প্রবাসীর প্রায় ১২.৫ শতাংশ। এই বিশাল সংখ্যা বিভিন্ন ক্ষেত্রে আমাদের মধ্যে সহযোগিতার বিশাল সম্ভাবনার প্রতিফলন করে। সেনাপ্রধানের কথায়, আমরা (ভারত-আফ্রিকা) সন্ত্রাসবাদ এবং হিংসাত্মক চরমপন্থার অভিন্ন ঝুঁকি মোকাবেলা করি যা আমাদের উন্নয়ন লক্ষ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে। সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবেলায় আমাদের সহযোগিতা ও পারস্পরিক ক্ষমতাকে শক্তিশালী করা ২০১৮ সালে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত আফ্রিকার সঙ্গে সহযোগিতার জন্য ১০টি নির্দেশক নীতির মধ্যে একটি ছিল।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top