News Flash

  • Home
  • বিদেশ
  • ক্যালিফোর্নিয়ার গুরুদ্বারে চলল গুলি; আহত দু’জন, শেরিফ জানাল ঘৃণামূলক অপরাধের সঙ্গে সম্পর্ক নেই
Image

ক্যালিফোর্নিয়ার গুরুদ্বারে চলল গুলি; আহত দু’জন, শেরিফ জানাল ঘৃণামূলক অপরাধের সঙ্গে সম্পর্ক নেই

ক্যালিফোর্নিয়া, ২৭ মার্চ (হি.স.): আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো কাউন্টির একটি গুরুদ্বারে চলল গুলি। এই ঘটনায় দু’জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, দু’জনের অবস্থাই সঙ্কটজনক। রবিবার বিকেলে স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ গুরুদ্বার স্যাক্রামেন্টো শিখ সোসাইটিতে গুলি চালানো হয়। স্যাক্রামেন্টো কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র জানান, গুরুদ্বার চত্বরে দুই জনের মধ্যে একটি মুষ্টিযুদ্ধ শুরু হয়, সেখান থেকেই গুলি চলে। যখন ঘটনাটি ঘটে তখন গুরুদ্বারটি তার প্রথম নগর কীর্তন শিখ প্যারেড উদযাপন করছিল।

স্যাক্রামেন্টো কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র আরও জানান, দু’জন গুলিবিদ্ধ হয়েছেন ও উভয়েরই অবস্থা সঙ্কটজনক। ঘৃণামূলক অপরাধের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন শেরিফ মুখপাত্র। একে-অপরকে চেনেন এমন দুই ব্যক্তির মধ্যে গুলি চলার ঘটনা ঘটেছে।

Releated Posts

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026

পাঞ্জাব প্রদেশ থেকে প্রায় ১.৪ লক্ষ আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান: রিপোর্ট

কাবুল, ২ আগস্ট (আইএএনএস): বৈধ বসবাসের নথি না থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের পাঞ্জাব…

ByByNews Desk Aug 2, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top