News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুইটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং মহিলাদের জন্য স্ট্যাম্প ডিউটি হ্রাসে বিল আনল ত্রিপুরা সরকার
Image

দুইটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং মহিলাদের জন্য স্ট্যাম্প ডিউটি হ্রাসে বিল আনল ত্রিপুরা সরকার

আগরতলা, ২৪ মার্চ (হি. স.) : ত্রিপুরায় দুইটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং মহিলাদের জন্য স্ট্যাম্প ডিউটি হ্রাসে বিল এনেছে রাজ্য সরকার। আজ বিধানসভায় উচ্চ শিক্ষা এবং রাজস্ব দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা:) মানিক সাহা ওই তিনটি বিল উত্থাপন করেছেন।
এদিন মুখ্যমন্ত্রী আর্যভট্ট আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় স্থাপনে দুইটি বিল পেশ করেছেন। ওই দুইটি বিশ্ববিদ্যালয় মূলত বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হবে। তাতে, ত্রিপুরা সরকারের আর্থিক ব্যয়ভার বহন করতে হবে না। মূলত, উচ্চ শিক্ষার প্রসারে ওই দুইটি বিল আনা হয়েছে বলে ত্রিপুরা সরকার দাবি করেছে।
এদিকে, মহিলা ক্ষমতায়নের লক্ষ্যে স্ট্যাম্প ডিউটি বিলের ষষ্ঠ সংশোধনী এনেছে ত্রিপুরা সরকার। এমনটাই বিলে উল্লেখ রয়েছে। ওই বিল অনুসারে মহিলাদের সম্পত্তি ক্রয়ে কিংবা বিক্রয়ে পূর্বের ৫ শতাংশের বদলে ৪ শতাংশ স্ট্যাম্প ডিউটি দিতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র মহিলাদের জন্য ১ শতাংশ স্ট্যাম্প ডিউটি হ্রাস করেছে ত্রিপুরা সরকার।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top