News Flash

  • Home
  • প্রধান খবর
  • করোনা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পাঁচ দফা নির্দেশিকা
Image

করোনা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পাঁচ দফা নির্দেশিকা

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.) : দেশে করোনা নিয়ন্ত্রণে নয়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঁচ দফা নিয়ম পালনের নির্দেশিকা পাঠাল। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অবিলম্বে মক ড্রিল করতে হবে। সাধারণ মানুষকে সাবধানতা অবলম্বন করতে হবে।‌ করোনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিগুলির পরিকাঠামো ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে হবে, যদি ঠিক না থাকে তবে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে। সিভিয়ার অ্যকিউট রেস্পিরেটরি ইলনেস সারি রোগীদের করোনা পরীক্ষা আবশ্যিক করতে হবে। সমস্ত রাজ্যকে ইনফ্লুয়েঞ্জা ও কোভিডে আক্রান্ত রোগীদের পরিসংখ্যান এখন থেকে কেন্দ্রকে পাঠাতে হবে।

গত ২৪ ঘন্টায় দেশে ১৩০০ জন করোনায় আক্রান্ত। মৃত্যু হয়েছে তিনজনের। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে প্রকাশিত রিপোর্টে উল্লেখ্য রয়েছে, দৈনিক কোভিড সংক্রমণের হার ১.০৯ শতাংশ। সাপ্তাহিক হার ০.৯৮ শতাংশ। মঙ্গলবার কোভিডে আক্রান্ত হয়ে ৫ জন রোগীর মৃত্যু হয়েছে। তাঁরা ছত্তীসগড়, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র এবং কেরলের বাসিন্দা।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top