News Flash

  • Home
  • দেশ
  • দুর্গাপুর জোড়া খুন মামলায় ৮ জন কয়লা মাফিয়ার যাবজ্জীবন
Image

দুর্গাপুর জোড়া খুন মামলায় ৮ জন কয়লা মাফিয়ার যাবজ্জীবন

দুর্গাপুর, ২২ মার্চ (হি.স.) : ২০১৬ সালে কয়লা মাফিয়া শেখ আমিন এবং শেখ মুজাহার হত্যাকাণ্ডে রায় দিল দুর্গাপুর মহকুমা আদালত৷ ৮ জন বিচারাধীন বন্দি মঙ্গলবার দোষী সাব্যস্ত হয়েছিল ৷ বুধবার দুর্গাপুর মহকুমা দায়রা আদালতের (দ্বিতীয়) বিচারক প্রিয়ব্রত দত্ত দোষী ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ৷ সাজাপ্রাপ্তরা হল শেখ সানিউল ওরফে সানাই, শেখ শাকিবুল, শেখ কাশেম, শেখ নুরুল হোদা, শেখ জাহাঙ্গীর, শেখ জনিয়ুল, বাবর আলি এবং শেখ শাহজাহানকে ৷

২০১৬ সালে লাউদোহা থানা এলাকায় কয়লা কারবার নিয়ে ঝামেলার সূত্রপাত হয় ৷ তারপরেই ঈদের দিন কয়লা মাফিয়া শেখ আমিনকে গুলি করে হত্যা করা হয়েছিল৷ আমিনকে বাঁচাতে গিয়ে কৈলাশপুর গ্রামের এক যুবক শেখ মুজাহার গুলিবিদ্ধ হন ৷ দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনদিন পর মারা যান তিনি ৷ সেই ঘটনার তদন্তে দুর্গাপুরের বিভিন্ন জায়গা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয় ৷ বিগত কয়েকবছর ধরে ধৃতরা বিচারাধীন অবস্থায় জেলে ছিলেন ৷

মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের দোষী সাব্যস্ত করেন ৷ আর আজ তাদের সাজা ঘোষণা করা হয় ৷ এদিন রায় ঘোষণার পর আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় ৷ সরকারি আইনজীবীকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে অভিযুক্তদের পরিবার-পরিজনরা ৷ পরিস্থিতি সামাল দিতে সেখানে দুর্গাপুর থানার বিশাল পুলিশবাহিনী এবং কমব্যাট ফোর্স মোতায়েন করা হয় ৷

Releated Posts

বাংলার দ্বিতীয় দফা ভোটের আগে আপিল ট্রাইব্যুনালের দ্বিতীয় তালিকা প্রকাশ, যুক্ত ১,৪৬৮ নাম, বাদ ৬

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের ঠিক একদিন আগে আপিল ট্রাইব্যুনালের দ্বিতীয় সম্পূরক ভোটার…

ByByNews Desk Apr 28, 2026

দিল্লিতে বিহারের যুবক খুন, বিজেপিকে তীব্র আক্রমণ তেজস্বীর

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): দিল্লিতে বিহারের এক যুবক খুন ও আরেকজন গুরুতর জখম হওয়ার ঘটনায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র…

ByByNews Desk Apr 28, 2026

অজয় পাল শর্মার বাংলা ভোটে ভূমিকা ঘিরে বিতর্ক, এসপি’র ‘বিজেপির এজেন্ট’ অভিযোগ

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের নির্বাচনী দায়িত্বে আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে পুলিশ অবজার্ভার হিসেবে নিয়োগ ঘিরে তীব্র…

ByByNews Desk Apr 28, 2026

দ্বিতীয় দফার ভোটের আগে ২৪ ঘণ্টায় ১,০৯৫ জনকে প্রতিরোধমূলক গ্রেফতার

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটের আগে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। গত ২৪…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top