News Flash

Image

করিমগঞ্জের ফকিরাবাজারে বিএসএফ-এর অভিযানে ২২ টি গরু বাজেয়াপ্ত, গ্রেফতার ৩

করিমগঞ্জ (অসম), ২২ মার্চ (হি.স.) : আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে গরুর বাজার বন্ধ করার নির্দেশ জারি করা হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে । কিন্তু সেই নির্দেশ কোন কিছুতেই মানতে রাজি নয় অসাধু ব্যবসায়ীরা ।

গোপন সূত্রের এক খবরের ভিত্তিতে আজ অভিযানে নামে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) । বুধবার সকালে করিমগঞ্জের ফকিরাবাজারে অবৈধভাবে গড়ে উঠা গরু বাজার থেকে বিএসএফ বাজেয়াপ্ত করেছে ২২ টি গরু । পাশাপাশি আটক করা হয়েছে ৩ জন গরু ব্যবসায়ীকে । জানা গেছে, বিএসএফ-এর হাতে বাজেয়াপ্ত ২২ টি গরু মধ্যে বেশ কয়েকটি বার্মিজ বলদ গরু রয়েছে যার বাজারমূল্য দাঁড়িয়েছে ৬ লক্ষ টাকা ।

ধৃত তিনজন যথাক্রমে মুক্তা নমঃশূদ্র, আব্দুল রৌফ এবং আব্দুল সালাম । তাদের দুইজনের বাড়ির ঠিকানা ফকিরাবাজারের রাহাতপুর এবং অপরজনের ঠিকানা সুতারকান্দি বলে জানা গেছে ।

বাজেয়াপ্ত করা গরু গুলিকে কাছাড় জেলার একটি গোশালয়ে পাঠানো হয়েছে এবং আটক ৩ গরু ব্যবসায়ীকে করিমগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিএসএফ-সূত্র থেকে খবর পাওয়া গেছে ।

জানা যায়, করিমগঞ্জের বিএসএফ-এর পক্ষ থেকে করিমগঞ্জের সদর থানায় মামলা দায়ের করা হলে এনিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

করিমগঞ্জ পুলিশের ডিএসপি জি ডি শর্মা বলেন, বুধবার সকালে বিএসএফের অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে ২২ টি গরু । তিনি বলেন, এনিয়ে তদন্ত শুরু হয়েছে । বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ।

Releated Posts

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top