News Flash

Image

আইজিএম ও জিবিতে  রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷  রবিবার গেজেটেড  অফিসার্স সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আগরতলার আইজিএম  হাসপাতালের ব্লাড ব্যাংকে এক স্বেচ্ছা রক্তদান শিবির সংঘটিত করা হয়৷বিধানসভা নির্বাচনে ব্যস্ত থাকার কারণে গত বেশ কিছুদিন ধরেই রাজ্যে রক্তদানের প্রবণতা খানিকটা হ্রাস পেয়েছিল৷ ফলে রাজ্যের এগারটি ব্লাড ব্যাংকেই রক্তের সংকট দেখা দেয়৷৷ নির্বাচন পর্ব শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা রক্ত সংকট দূর করতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ,ক্লাব ও সামাজিক সংগঠনগুলিকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন৷ সেই আহবানে সারা দিয়ে রক্তদানে এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন৷ রবিবার গেজেটেড অফিসার্স সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আইজিএম হাসপাতালের ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ এদিন প্রায় ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন, রক্তদানের মত মহৎ দান আর কিছুই হতে পারে না৷ তিনি বলেন রক্ত সংকটে চিকিৎসা পরিষেবায় বিঘ্ন ঘটার যথেষ্ট আশঙ্কা থাকে৷ সে কারণেই ব্লাড ব্যাংক গুলিতে পর্যাপ্ত রক্তের মজুদ থাকা প্রয়োজন৷ মুখ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের রাজ্যের মানুষ যথেষ্ট মানবিক এবং ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ৷ রাজ্য সরকারের তরফ থেকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানোর সাথে সাথেই গেজেটেড অফিসার সংঘ সহ বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলি এ ধরনের রক্তদানে এগিয়ে এসেছে৷ এ রাজ্যের মানুষ সমাজের জন্য কিছু করার জন্য যে প্রস্তুত তা এ ধরনের কর্মসূচির মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ এদিন রক্তদান শিবির উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা৷
ইন্ডিয়ান সোসাইটি অফ ক্রিটিকাল মেডিসিন ত্রিপুরা চ্যাপ্ঢারের উদ্যোগে রবিবার জিবি মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দূর করতে বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই এগিয়ে এসেছে৷ ইন্ডিয়ান সোসাইটি অফ ক্রিটিকাল মেডিসিন ত্রিপুরা চ্যাপ্ঢার সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রীর আহবানে সারা দিয়ে রবিবার জিবি মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান শিবিরের আয়োজন করে৷ শিবিরে প্রায় ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন৷ চিকিৎসক ,নার্স, টেকনিশিয়ান সহ স্বাস্থ্য দপ্তরের সর্বস্তরের কর্মীরা এই রক্তদান শিবিরের স্বেচ্ছায় রক্তদান করেন৷ এদিন রক্তদান শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ রক্তদান শিবির পরিদর্শনকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন নির্বাচন সংক্রান্ত কারণে রাজ্যের সব কটি ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতে দেখা দিয়েছে৷ নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন৷ সেই আহবানে সারা দিয়েই ইন্ডিয়ান সোসাইটি অফ ক্রিটিকাল মেডিসিন ত্রিপুরা চ্যাপ্ঢারের উদ্যোগে রবিবার আগরতলায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকে এই রক্তদান শিবিরের আয়োজন করে৷ রক্তদান শিবিরের আয়োজন করায় মুখ্যমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেন এবং উদ্যোক্তাদের ধন্যবাদ জানান৷ মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের সব কটি হাসপাতালেই রক্তের চাহিদা এবং সমতার মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য সকলকে এগিয়ে আসতে হবে৷

Releated Posts

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top