News Flash

Image

ভাঙরে ফের উদ্ধার তাজা বোমা

ভাঙর, ১৮ মার্চ (হি.স.) : পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও বোমা উদ্ধার হল ভাঙ্গরে। এবার দুটি তাজা বোমা উদ্ধার হল কাশিপুর থানার কৃষ্ণমাটি গ্রামে। স্থানীয় মানুষেরা রাস্তার পাশে ঝোপের মধ্যে দুটি তাজা বোমা দেখতে পান। স্থানীয়দের দাবি এক কিশোর নারকেল ভেবে একটি বোমা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। স্থানীয় মানুষরা বুঝতে পারেন ওটা নারকেল নয় বোমা। তারপরই বোমাটি উদ্ধার করে কাশিপুর থানায় খবর দেয়। কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য সিআইডির বোম স্কোয়াড কে খবর দেওয়া হয়েছে।

কে বা কারা অশান্তির ছক করার জন্য এলাকায় বোমা মজুত করছিল তা নিয়ে রাজনৈতিক তর্ক দেখা দিয়েছে ভাঙড়ে। তৃণমূলের দাবি আইএসএফ কর্মীরা এলাকায় অশান্তির জন্য বোমা মজুত করছিল। অভিযোগ উড়িয়ে পাল্টা আইএসএফ কর্মীদের দাবি শাসক দলই বোমা মজুত করছিল অশান্তি করার জন্য।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top