News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তার পাশে নির্মাণ সামগ্রী ফেলে রাখলে আইনী ব্যবস্থা নেওয়া হবে, সতর্ক করলেন মেয়র
Image

রাস্তার পাশে নির্মাণ সামগ্রী ফেলে রাখলে আইনী ব্যবস্থা নেওয়া হবে, সতর্ক করলেন মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ বাড়িঘরের কাজের জন্য কিংবা বহুতল আবাসনের কাজের জন্য রাস্তার পাশে নির্মাণ কাজের সামগ্রী ফেলে রাখলে  আগরতলা পুর নিগমের পক্ষ থেকে নেওয়া হবে কঠোর ব্যবস্থা৷ জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ শুক্রবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদারের পৌরহিত্য কপর্োরেটার, পুর নিগমের কমিশনার এবং জোনাল চেয়ারম্যানদের নিয়ে নির্ধারিত কাউন্সিলিং মিটিং অনুষ্ঠিত হয়৷ এদিন বৈঠকে আলোচনা হয়েছে আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং যানজট মুক্ত রাখা সহ একাধিক বিষয়ে৷ পরে মেয়র দীপক মজুমদার জানান, আগরতলা শহরের যে সমস্যাগুলি বিগত দিনে ছিল সেই সমস্যাগুলি দ্রুত সমাধান করার জন্য এদিনের বৈঠকে আলোচনা হয়৷ বিশেষ করে যে  উন্নয়নমূলক কাজ গুলিতে পুর নিগম হাত লাগিয়েছে , সেগুলি যাতে দ্রুত সম্পূর্ণ হয় সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে৷ আগরতলা শহরে কোথাও যেন আবর্জনা স্তূপ না জমে৷ তার জন্য বাড়ি বাড়ি থেকে যারা আবর্জনা সংগ্রহ করে তাদের সহযোগিতা করার জন্য আহ্বান জানান মেয়র৷ কিন্তু এই দিন মেয়র আরো একটি বিষয় স্পষ্ট করে জানান  রাস্তাঘাট এবং ড্রেইন পরিষ্কার রাখতে ব্যবস্থা নেওয়া হলেও দেখা যাচ্ছে কিছু কিছু প্রতিষ্ঠান এবং অনেকে বাধা দেওয়ার চেষ্টা করছে৷ এর থেকে বিরত থেকে শহর সুন্দর রাখার জন্য সহযোগিতার আহ্বান জানান মেয়র৷ নির্মাণ কাজের জন্য কিছু মানুষজন বা আবাসন তৈরি করার ঠিকাদারেরা ইট, বালি,  সিমেন্ট সহ বিভিন্ন সামগ্রী মানুষ রাস্তার পাশে রেখে ড্রেইন ভরাট করে ফেলছে৷ এধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে নিগম কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে৷ কপর্োরেটর মিনা রানী সরকার ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রে বিধায়িকা হিসেবে নির্বাচিত হয়েছেন৷ তাই এদিন নিগমের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়৷ প্রদান করা হয়  সংবর্ধনা৷

Releated Posts

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top