News Flash

Image

পাওনা টাকা চাওয়ায় মারধর ক্যানিংয়ে

ক্যানিং, ১৩ মার্চ (হি. স.) পাওনা সাত হাজার টাকা চাওয়ায় আক্রান্ত হলেন এক ব্যক্তি। আক্রান্তের নাম উৎপল হালদার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের পরানিখেকো এলাকায়। অভিযুক্তের নাম লাল্টু শিকারি। এ বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন উৎপল।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কাজের জন্য তামিলনাড়ুতে থাকে উৎপলের ছেলে। কিছুদিন আগে সেই কারণে ক্যানিং থেকে তামিলনাড়ু যাওয়ার জন্য লাল্টুকে টিকিট কাটার জন্য সাত হাজার টাকা দিয়েছিল উৎপলের ছেলে। কিন্তু লাল্টু টিকিট কেটে দেয় নি, টাকাও ফেরৎ দেয়নি। এদিকে ছেলে নিজের ব্যবস্থাপনায় তামিলনাড়ু চলে গিয়েছে। গত শনিবার লাল্টুর কাছে টাকা চেয়েছিল উৎপল। কিন্তু দেয় নি। সোমবার সকালেও সে পুনরায় টাকা চাওয়ায় তাঁকে বেধড়ক মারধর করা হয়। মারের চোটে মাথা ফাটে উৎপলের। এ বিষয়ে সোমবার দুপুরেই ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ

Releated Posts

‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে’: মনোজ আগরওয়াল

কলকাতা, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সোমবার জানিয়েছেন, রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন…

ByByNews Desk May 4, 2026

‘বিহারের জয়ই বাংলার জয়ের পথ তৈরি করেছে’: বিজেপি এগোতেই ফের ভাইরাল মোদির পুরনো মন্তব্য

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক প্রবণতায় বিজেপি এগিয়ে থাকার মাঝেই ফের সামনে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক: পোস্টাল ব্যালট পুনর্গণনায় শৃঙ্গেরিতে জয় বিজেপির জীবরাজের, বললেন ‘সত্যের জয়’

বেঙ্গালুরু, ৪ মে (আইএএনএস): কর্নাটকের শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট পুনর্গণনার পর বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজ কংগ্রেসের বর্তমান…

ByByNews Desk May 4, 2026

‘দক্ষতা, অধ্যবসায় ও সহমর্মিতা জীবনের বিস্ময়কর শক্তি’: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সোশ্যাল মিডিয়ায় ‘সুভাষিতম’ শিরোনামে একটি ভাবনামূলক বার্তা শেয়ার করে জীবনে…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top