News Flash

  • Home
  • দেশ
  • আলুর বন্ড বিলি নিয়ে জলপাইগুড়িতে ফের উত্তেজনা, পথ অবরোধ কৃষকদের
Image

আলুর বন্ড বিলি নিয়ে জলপাইগুড়িতে ফের উত্তেজনা, পথ অবরোধ কৃষকদের

ধূপগুড়ি, ১২ মার্চ (হি.স.) : আলুর বন্ড না পেয়ে জলপাইগুড়িতে ফের বিক্ষোভ দেখালেন আলু চাষিরা। জাতীয় সড়ক অবোরোধ করেন তাঁরা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির শালবাড়িতে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় ধূপগুড়ি থানার পুলিশও কৃষকদের সঙ্গে বাগবিতণ্ডা বাধে পুলিশের। পরে পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ।

পুলিশ সূত্রের খবর, সকাল থেকেই হিমঘরে আলুর বন্ডের জন্য কৃষকরা লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বন্ড না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন কৃষকরা। হিমঘর থেকে বেরিয়ে এসে জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। পাশাপাশি এদিন বন্ড দেওয়ার দাবিও তোলেনও।

কৃষকদের অভিযোগ, শালবাড়ি হিমঘর কর্তৃপক্ষের তরফ থেকে নোটিস লাগিয়ে জানিয়ে দেওয়া হয় আলুর বন্ড শেষ। এদিকে দু’দিন আলুর বন্ড দেওয়ার পরেই এই নোটিস লাগানোয় ক্ষুব্ধ তাঁরা। তাই আলুর বন্ড দেওয়ার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন কৃষকরা। পরে কৃষকদের মধ্যে পাঁচ জন প্রতিনিধিকে নিয়ে হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। অবশেষে হিমঘর কর্তৃপক্ষ বন্ড দিতে রাজি হলে অবরোধ তুলে নেন কৃষকরা।

ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন ধূপগুড়ির সহ কৃষি অধিকর্তা তিলক বর্ম । তিনি বলেন, ওই হিমঘরে আলুর প্যাকেট রাখার জায়গা অনুসারে বন্ড বিলি হয়েছে। জায়গার বাইরে তো বন্ড বিলি করা যায় না। তাই হিমঘরে আলুর রাখার জায়গা অনেকটাই পূরণ হয়ে যাওয়াতে বন্ড বিলি বন্ধ রাখা হয়।

পরবর্তীতে হিসেব করে ধারণ ক্ষমতা বের হলে নোটিস দিয়ে ফের বন্ড দেওয়া হবে। এদিন তিনি আরও বলেন, গাদং ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আরও দুটি হিমঘর রয়েছে। সেগুলি এখনও খোলেনি। সেগুলি খুললে সমস্যা অনেকটাই মিটে যাবে।

Releated Posts

নয়ডায় প্রকাশ্যে মদ্যপানের বিরুদ্ধে অভিযানে ৫০১ জনের বিরুদ্ধে ব্যবস্থা, অভিযান অব্যাহত

নয়ডা, ৯ জুন (আইএএনএস): প্রকাশ্যে মদ্যপান ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য সেবনের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে আরও ৫০১ জনের…

ByByNews Desk Jun 9, 2026

সিআইজিকে চিঠি থেকে প্রতি দু’মাসে বৈঠক, ইন্ডিয়া জোটের বৈঠকে ৫ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): বিরোধী জোট ইন্ডিয়া-র বৈঠক সোমবার সন্ধ্যায় শেষ হয়েছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে…

ByByNews Desk Jun 8, 2026

সাকেতে বেআইনি বহুতল ধসের ঘটনা সুপ্রিম কোর্টে, দিল্লিতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি অ্যামিকাস কিউরির

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): দিল্লির সাকেত এলাকার সাইদুলাজাবে বেআইনিভাবে নির্মিত পাঁচতলা একটি ভবন ধসে ছয়জনের মৃত্যুর ঘটনাকে সুপ্রিম…

ByByNews Desk Jun 8, 2026

বিধায়ক স্বাক্ষর জালিয়াতি মামলায় সিআইডি-র কাছে আরও সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৮ জুন (আইএএনএস): বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি দফতরে হাজিরার বিষয়ে আরও…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top