News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিয়োগ দুর্নীতি: গ্রুপ সি’র নথি দেখিয়ে শুভেন্দুকে গ্রেফতারের দাবি কুণালের
Image

নিয়োগ দুর্নীতি: গ্রুপ সি’র নথি দেখিয়ে শুভেন্দুকে গ্রেফতারের দাবি কুণালের

কলকাতা, ১২ মার্চ (হি.স.) : নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি জানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ । রবিবার নথি দেখিয়ে তাঁর দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সুপারিশে গ্রুপ সি পদে ১৫০ জনের চাকরি হয়েছিল। আইনের বিচারে তাদের মধ্যে ৫৫ জনের চাকরি বাতিলও হয়েছে। এই ১৫০ জন কারা? তা জানতে শুভেন্দু অধিকারীকেও তদন্তের আওতায় আনা হোক। দাবি কুণাল ঘোষের।

রবিবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ । সেখানে বেশ কিছু নথিপত্র তুলে ধরেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তাঁর দাবি, ”সম্প্রতি আদালতের নির্দেশে ৫৫ জন শিক্ষকের চাকরি গিয়েছে। সেই ৫৫ জনের চাকরি কিন্তু হয়েছিল শুভেন্দু অধিকারীর সুপারিশে। শুধু ৫৫ জন নন, মোট ১৫০ জনের চাকরির সুপারিশ করেছিলেন শুভেন্দু। তাঁর নির্দেশে, তাঁর ব্যবস্থাপনায় এঁদের চাকরি হয়েছিল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই দুর্নীতিতে জড়িত শুভেন্দু অধিকারীও। আমরা বলছি, তাঁকে তদন্তের আওতায় আনা হোক। এই ১৫০ জন কারা, কীভাবে চাকরি পেয়েছিলেন, সব খতিয়ে দেখুক সিবিআই, ইডি।”

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শিক্ষাদফতরের একাধিক ব্যক্তি নিয়োগ দুর্নীতি কাণ্ডে আপাতত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে। দুর্নীতির উৎস খুঁজতে গিয়ে একের পর এক সূত্র হাতে আসছে ইডি, সিবিআইয়ের। বেশিরভাগ ক্ষেত্রে তাতে শাসকদলের যোগ খুঁজে পাচ্ছেন তদন্তকারীরা। এতে অবশ্য রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শাসকদলের নেতানেত্রীরা। রবিবার কুণাল ঘোষ পালটা বিরোধী দলনেতা নিয়োগ দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ তুললেন।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top