News Flash

  • Home
  • বিদেশ
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, জখম অন্তত ২৫০
Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, জখম অন্তত ২৫০

ঢাকা, ১২ মার্চ (হি.স.) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে। জখম কমপক্ষে আড়াইশো জন। তার মধ্যে ১০ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

পড়ুয়ারা জানায়, শুক্রবার সৈয়দপুর থেকে রাজশাহী আসেন সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক ছাত্র। বাসে তার সঙ্গে সুপারভাইজার অভব্য আচরণ করে বলে অভিযোগ। বাসে চড়ে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে পৌঁছন ওই শিক্ষার্থী। বাস সুপারভাইজারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় বিনোদপুরের এক স্থানীয় ব্যক্তির সঙ্গে পড়ুয়ার বচসা হয়।
অভিযোগ, বচসা চলাকালীন শুরু হয় মারধর। তার জেরে স্থানীয়দের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় বিনোদপুর পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। আগুন থানা সংলগ্ন বাজারেও ছড়িয়ে পড়ে। তবে পুলিশ ফাঁড়িতে কারা আগুন দিয়েছে, তা এখন স্পষ্ট নয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত সাড়ে ১০টা নাগাদ পুলিশ টিয়ার শেল এবং রাবার বুলেট ছোঁড়ে। রাত ১২টা নাগাদ সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, “সংঘর্ষে জখম শিক্ষার্থীর সংখ্যা দুশো’রও বেশি। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

Releated Posts

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026

ভারত-নেপাল সীমান্তে রিয়েল-টাইম ডিজিটাল লেনদেনের নতুন যুগ, চালু হল ইউপিআই-এনপিআই সংযোগ

নয়াদিল্লি, ৯ জুন: ভারত ও নেপালের মধ্যে রিয়েল-টাইম, স্বল্প খরচে এবং নিরাপদ সীমান্ত-পার অর্থ স্থানান্তরের সুবিধা চালু হল।…

ByByNews Desk Jun 9, 2026

বাংলাদেশে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সাংসদ রুমিন ফারহানার

ঢাকা, ৯ জুন (আইএএনএস): বাংলাদেশে ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।…

ByByNews Desk Jun 9, 2026

রাষ্ট্রসংঘে পাকিস্তানের সমালোচনার জবাব ভারতের, আফগানিস্তান ও ইউএনএএমএ-র পাশে দিল্লি

রাষ্ট্রসংঘ, ৯ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আফগানিস্তান এবং রাষ্ট্রসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর বিরুদ্ধে পাকিস্তানের সমালোচনার কড়া জবাব…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top