News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্ত্রী ও সন্তানকে কুপিয়ে রক্তাক্ত করে পলাতক এক ব্যক্তি
Image

স্ত্রী ও সন্তানকে কুপিয়ে রক্তাক্ত করে পলাতক এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷  গৃহস্থের হাতে রক্তাক্ত মা ছেলে৷  পলাতক অভিযুক্ত৷ ঘটনা উত্তর জেলার কাঞ্চনপুর থানাধীন নেতাজি পাড়ার শালবাগান এলাকায়৷ গৃহস্থের হাতে রক্তাক্ত হয়ে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন মা ও ছেলে৷ আহতরা সুমিতা চাকমা  ও সুপ্রজিৎ চাকমা৷ পলাতক অভিযুক্ত গৃহস্থ প্রনয় কান্তি চাকমা৷ ঘটনা উত্তর জেলার কাঞ্চনপুর থানাধীন নেতাজি পাড়ার শালবাগান এলাকায়৷ জানা গেছে, শনিবার সন্ধ্যা রাতে প্রনয় ও তার স্ত্রী সুমিতার মাঝে পারিবারিক কলহ বাঁধে৷ তারপর রাগে বাড়ি থেকে বেরিয়ে পড়ে স্বামী৷ এদিন রাতে ধারালো অস্ত্র নিয়ে নিজ ঘরে প্রবেশ করে স্ত্রী সুমিতা ও ছেলে সুপ্রজিৎ এর উপর এলোপাথাড়ি কোপাতে থাকে বলে অভিযোগ৷ পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করলে পালিয়ে যায় অভিযুক্ত৷ রাতেই পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে নিয়ে আসেন কাঞ্চনপুর হাসপাতালে৷ কিন্তু উভয়ের অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য তাদের ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক৷ পরে আহতদের জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাদের চিকিৎসা চলছে৷ চিকিৎসক সূত্রে জানা গেছে, আহতদের মাথার আঘাত গুরুতর৷ এদিকে কাঞ্চনপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করলেও বর্তমানেও পলাতক অভিযুক্ত৷

Releated Posts

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

শুধু শ্রদ্ধা নয়, মহারাজার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে’: প্রদ্যোত

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মবার্ষিকীতে বুধবার তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

মহারাজা বীর বিক্রমের অবদান কখনও ভোলার নয়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৯ আগস্ট: আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের অবদান কোনও দিনই ভোলার নয়। তাঁর…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top