News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা
Image

আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির তল্লাশি, বিদেশি আর্থিক লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থা

আগরতলা, ১৯ আগস্ট: আগরতলায় ব্যবসায়ীর শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে কেন্দ্র করে আখাউড়া রোডের ওয়েস্টার্ন ক্লাব এলাকা এবং বটতলা বাজারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, বুধবার ভোরে ইডির আধিকারিকরা ব্যবসায়ী শাহজাহান মিয়ার বাড়িতে পৌঁছে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। একই সময়ে ইডির আরেকটি দল বটতলা ফিটিং মার্কেটে তাঁর দোকানেও তল্লাশি চালায়। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয় বলে জানা গেছে।

সূত্রের দাবি, সন্দেহজনক আর্থিক লেনদেন এবং সম্ভাব্য বিদেশি অর্থের লেনদেন সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শাহজাহান মিয়ার কথিত কিছু কার্যকলাপের সঙ্গে যোগাযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। তল্লাশি অভিযানের আগে বেশ কয়েকদিন ধরে তাঁর গতিবিধির ওপর নজরদারি চালানো হচ্ছিল বলেও দাবি করা হয়েছে। ইডির এই অভিযান ত্রিপুরা পুলিশের কাছেও আকস্মিক ছিল বলে সূত্রের দাবি। স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় ছাড়াই ইডি স্বাধীনভাবে এই অভিযান পরিচালনা করে বলে জানা গেছে। দিনভর বাড়ি ও দোকান, দুই জায়গাতেই শাহজাহান মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিযানের কারণ সম্পর্কে শাহজাহান মিয়া বলেন, কেন তাঁর বাড়ি ও দোকানে এই তল্লাশি চালানো হচ্ছে, সে বিষয়ে তিনি নির্দিষ্টভাবে কিছু জানেন না। বুধবার দুপুর পর্যন্ত তাঁর বাড়ি বা দোকান থেকে কোনও বড় ধরনের সামগ্রী উদ্ধারের খবর পাওয়া যায়নি। তবে তল্লাশির সময় কিছু নথিপত্র ইডির আধিকারিকরা সংগ্রহ করেছেন বলে সূত্রের দাবি।

এখনও পর্যন্ত এই মামলায় ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অভিযোগের প্রকৃতি বা তদন্তের নির্দিষ্ট বিষয়ও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি। সংগ্রহ করা নথিপত্র ও অন্যান্য তথ্য খতিয়ে দেখে সন্দেহজনক আর্থিক লেনদেন কিংবা সীমান্তপারের কোনও নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ রয়েছে কি না, তা নির্ধারণের চেষ্টা চলছে বলে সূত্রের খবর। আজ দুপুর পর্যন্ত শাহজাহান মিয়ার বাড়ি ও দোকান, দুই জায়গাতেই ইডির তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছিল। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে এই অভিযান সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top