News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাবা-মা নিখোঁজ, অনিশ্চিত দুই শিশুর ভবিষ্যৎ, কাকার সামান্য আয়ে চলছে জীবন
Image

বাবা-মা নিখোঁজ, অনিশ্চিত দুই শিশুর ভবিষ্যৎ, কাকার সামান্য আয়ে চলছে জীবন

আগরতলা, ১৯ আগস্ট: বাবা-মা নিখোঁজ। ফলে উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার জুরি পার এডিসি ভিলেজের রায়চন্দ্রপাড়ার দুই নাবালিকা এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে। ৯ বছরের হাসিনা রিয়াং এবং ৭ বছরের রত্না রিয়াং বর্তমানে তাঁদের কাকা নিরঞ্জয় রিয়াংয়ের আশ্রয়ে রয়েছে।

জানা গেছে, ওয়ার্ড নম্বর ৪-এর বাসিন্দা নিরঞ্জয় রিয়াং পেশায় দিনমজুর। নিজের সংসার চালাতেই যেখানে তাঁকে প্রতিদিন কঠিন লড়াই করতে হচ্ছে, সেখানে মানবিকতার খাতিরে তিনি দুই শিশুর দায়িত্ব নিয়েছেন। কিন্তু তাঁর সামান্য দৈনিক উপার্জনে দুই শিশুর খাবার, পড়াশোনা এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

দুই শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত করতে সম্প্রতি পানিসাগরের মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন নিরঞ্জয়। প্রশাসনের কাছে তিনি শিশু দুটির পড়াশোনার জন্য প্রয়োজনীয় সহায়তা এবং আধার কার্ডসহ গুরুত্বপূর্ণ নথিপত্র তৈরির ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন।

শুধু তাই নয়, শিশু দুটির নিরাপদ বসবাসের জন্য উপযুক্ত সরকারি আবাসন প্রকল্পের আওতায় একটি ঘরের ব্যবস্থারও আবেদন করেছেন তিনি। তাঁর বক্তব্য, সরকারি সহযোগিতা ছাড়া একার পক্ষে দুই শিশুর সম্পূর্ণ দায়িত্ব বহন করা সম্ভব নয়।

বাবা-মা অনুপস্থিত থাকায় বর্তমানে দুই শিশুর জীবনযাপন এবং শিক্ষার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের কাকার আর্থিক অসহায়তার বিষয়টিও পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের কাছে দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের আবেদন, হাসিনা ও রত্নার পড়াশোনা যাতে বন্ধ না হয় এবং তারা যাতে নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সব ধরনের সহায়তা প্রদান করা হোক।

এখন দুই শিশুর ভবিষ্যৎ রক্ষায় প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে রায়চন্দ্রপাড়ার বাসিন্দারা।

Releated Posts

মহারাজা ইস্যুতে বিরোধীদের নিশানা, ‘দিমাগি নকশাল’ বলে আক্রমণ অরিন্দম দেবের

কৈলাসহর, ১৯ আগস্ট: মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উপলক্ষে ঊনকোটি জেলায় একদিনের প্রবাস কর্মসূচিতে এসে রাজনৈতিক…

ByByReshmi Debnath Aug 19, 2026

বীর বিক্রমের দূরদর্শিতায় গড়ে উঠেছিল আধুনিক ত্রিপুরা: মানিক সাহা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভারতের সঙ্গে রাজ্যের সংযুক্তির ক্ষেত্রে মাণিক্য রাজবংশের গুরুত্বপূর্ণ অবদানের কথা…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026

Leave a Reply

Scroll to Top